Home
দিনশেষে

দিনশেষে

বুদ্ধদেব গুহ

দিনশেষে

বুদ্ধদেব গুহ
short story

Posted byকাব্য রচিত03-Nov-2025

Change color

নাড়ুবাবু ইণ্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন। একসময় দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন। নর্থ ব্লকে। অল ইণ্ডিয়া সার্ভিস। চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষেই ঘুরতে হয়েছে। রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি আছে। তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন। এখানকারই লোক তিনি। কেন্দ্রীয় সরকারের চাকরি যাঁরা করেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজ নিজ রাজ্যেই ফিরে আসেন যাতে সবকিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন। সারাজীবনের মতো।

নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল। বিশেষ করে ব্যাঙ্গালোর। মাইশোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা।

সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ডে যাওয়ার পথে। থাকুন আর না-ই থাকুন, তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়োলোক হয়ে যেতে পারতেন। ব্যাঙ্গালোরে থেকে হয়তো যেতেনও, যদি-না তাঁর স্ত্রী মিনতিকে আর্থরাইটিস কাবু করে ফেলত। ব্যাঙ্গালোরের সব ভালো কিন্তু যাদের বাত-টাত বা আর্থরাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয়। বেশিদিন থাকলে, যাদের নেই তাদেরও হতে পারে।

অনেক দেখে দেখে, ভেবে-টেবে নিজরাজ্যে, নিজের ছেলেবেলায় এবং প্রথম যৌবনে যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর। সেখান থেকেই এসেছেন জব্বলপুরে। ভাগ্যিস সিভিল লাইনসে পাঁচপেডিতে তাঁদের বাবা এবং বড়দার তৈরি বাড়িটি ছিল। বড়দা আর নেই। ব্যাচেলর ছিলেন তিনি। মেজদা হারু কলকাতায় গিয়ে সেটল করেছেন। বউদি বালিগঞ্জের মেয়ে। কলকাতার বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয়, একথা সম্বন্ধে বউদি এবং মেজদারও কোনো দ্বিমত ছিল না। কলকাতায় বাঙালিদের যে কী মধু আছে তা তাঁরাই জানেন। গতবছর মেজদার মেজোছেলের বিয়েতে দিন চারেকের জন্যে যেতে হয়েছিল। নিশ্বাস নেওয়া যায় না, হাঁটা যায় না ভিড়ে। স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তাঁর। পালিয়ে আসতে পেরে বেঁচেছেন। লোডশেডিং, ম্যালেরিয়া, পাড়ায় পাড়ায় গুণ্ডা মস্তানদের অত্যাচার, এসব দেখে বাঙালি হিসেবে বড়ো লজ্জিত হয়েই ফিরে এসেছেন তিনি।

জব্বলপুরের সিভিল লাইনস বেশ অভিজাত পাড়া। নিরিবিলি ছিমছাম। মিনতি যদি থাকত, তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন নাড়ুবাবু। মিনতিরও পছন্দ ছিল খুব জব্বলপুর জায়গাটা। কিন্তু মানুষ যা ভাবে, তার কমই সত্যি করে তোলা যায় এক জীবনে। মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে থাকতেন ওঁরা। গলায় ক্যান্সার হয়েছিল। অনেক দেরিতে ধরা পড়েছিল। কিছুই করা গেল না। জর্দার নেশা ছিল খুব। ঘনঘন পান খেত, জর্দা দিয়ে।

সময় সবকিছু ভুলিয়ে দেয়। সময় বড়ো বেইমান, অকৃতজ্ঞ। আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় এক বারও হয় না। শুধু শুতে যখন যান, তখন তাঁর খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লেই অনেক কথা মনে পড়ে। তবু রোজই কি আর পড়ে চোখ! চোখও বেইমান বড়ো!

পাঁচপেডিতে তাঁদের বাড়ির পাশের বাড়িই ছিল রায় সাহেবদের। রায় সাহেবের বড়োছেলে নির্মলদা ছিলেন মেজদার ক্লাসফ্রেণ্ড। মস্ত বাংলো টাইপের বাড়ি। সামনে ছোট্ট লন আর পেছনে বাগান। তখন বাগান ছিল, মানে নাড়ুবাবুর ছেলেবেলায়। গাছগুলো সব এখন এতবড়ো হয়ে গেছে যে, দূর থেকে জঙ্গল বলে মনে হয়। রায় সাহেবের বড়োছেলে। নির্মলদার স্ত্রীর ছোটোবোন নিরুপমা। তখন থার্ড ইয়ারে পড়েন নাড়ুবাবু। নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি-জামাইবাবুর কাছে বেড়াতে এসেছেন। দু-টি বাড়ির পেছনেই মস্ত বাগান। এখন আরও ঘন হয়েছে। গাছগুলো সব মহিরুহ হয়ে উঠেছে। বাগানে তখন পেয়ারাই ছিল বেশি। এখন দেখছেন আম। অন্য হরজাই গাছও অনেক ছিল। সারাদুপুর টিয়া ঘুঘু আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলিরই মতো ঘুরে বেড়াতেন নাড়ুবাবু আর নিরু সেই বাগানে। কত কী নিয়ে আলোচনা করতেন। গান-সাহিত্য-ছবি। মাত্র দেড় বছর ছিল নিরু। দেড়শো বছরই যেন মনে হত ও কলকাতায় ফিরে যাওয়ার পর। ভালোবাসা কাকে বলে জানতেন না তখন। দু-জনের কেউই নন। যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন। নিরু চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও ছিল দু-জনের মধ্যে। নাড়ুবাবুর মনে হয়, তখনকার দিনে ছেলে-মেয়েরা এত পাকা ছিল না। চিঠির মধ্যে গান-বাজনা, প্রকৃতি, সাহিত্য, পারিবারিক খবরাখবর এই সবই থাকত শুধু। প্রেম মানে যে প্রেমের কথা নয়, ভালোবাসার গদগদে ডায়লগ নয়, প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল, পছন্দর মিল এবং অপছন্দের মিল, প্রেম মানে দু-জনেরই দু-জনের পরিবারের সকলকে ভালো লাগা; এসবই বুঝতেন তাঁরা। দিনকাল অন্যরকম ছিল।

নিরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নাড়ুবাবুকে। লিখেছিল, ‘আর চিঠি লিখবেন না কিন্তু নাড়ুদা আমাকে। আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে। আমার স্বামীর ঔদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই। যদি তিনি উদার হন-ও তবুও চিঠি আমাদের কারওরই আর না লেখাই ভালো। যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়োই দুঃখ পাব। আশা করি, আমাকে আপনি ভুল বুঝবেন না! চিঠি আপনাকে আমি লিখব না বটে, তবে আপনার সব খবরই নেব দিদি-জামাইবাবুর কাছ থেকে। প্রতিচিঠিতেই আপনার কথা লিখব। আপনিও লিখবেন দাদার কাছে। কলকাতায়। আমাদের বাড়িতে। দাদা-বউদির কাছেই আমার সব খবর পাবেন। অন্যকে লেখা চিঠির ভেতর দিয়ে আমাদের যোগাযোগ অটুট থাকবে। যদি আমার স্বামী সত্যিই উদার ও প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমিই লিখব। কে বলতে পারে? আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও? খুব মজা হবে কিন্তু তাহলে। তাই না?’

দুই

মজা হল কি না জানেন না নাড়ুবাবু। মজা হয়তো হল না। কিন্তু কিছু-একটা হল। এত বছর পর।

নিরুর স্বামী মারা গেছেন দু-বছর হল। সেক্রেটারি ছিলেন দিল্লির সাউথ ব্লকে। ছেলেও আই.এ.এস. হয়েছে। এখন ওড়িশাতে পোস্টেড। বিয়েও করেছে একটি আই.এ.এস. মেয়েকে। দু-জনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিং-এ থাকার সময়। মেয়ে শীলা এম.এ. পড়ে। সেও নিরুর সঙ্গেই এসেছে। নি:সন্তান দিদি-জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওরা তাঁদেরই আমন্ত্রণে।

জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন নাড়ুবাবু, রোজকার অভ্যেসমতো। টেনিস খেলতেন। ইসকিমিয়া ও অ্যানাজাইনার জন্য ডাক্তারের বারণ আছে এখন। শুধুই হাঁটেন। শর্টস পরে, হাতে লাঠি নিয়ে। পাঁচপেডির রাস্তায় এখনও বড়ো বড়ো গাছ আছে অনেক। উঁচু একটা ওয়্যারলেসের টাওয়ার হয়েছে কাছেই। তাঁদের ছেলেবেলায় এই সিভিল লাইনস একেবারেই অন্যরকম ছিল। পুজোর পরে ভোরের কুয়াশাতে কেমন আবছা আবছা লাগে সকাল বেলাটাকে।

ওঁর উলটোদি

**********
No Review
Related Books
Loading books…