Home
তৃতীয় নয়ন

তৃতীয় নয়ন

সমরেশ মজুমদার

তৃতীয় নয়ন

সমরেশ মজুমদার
short story

Change color


পলাশপুরে আমার বাবা কাজ করতেন। ও-অঞ্চলের সমস্ত চা-বাগানগুলোর মধ্যে পলাশপুরের বেশ নামডাক ছিল তখন। উৎপাদন ও আয়তনের প্রখ্যাতি ছাড়াও পলাশপুর চা-বাগানের বাবুদের কোয়ার্টারেই প্রথম বিজালিবাতি জ্বলেছিল। ফ্যাক্টরির পাশ দিয়ে বয়ে যাওয়া আঙরাভাসা ঝরনার তীব্র স্রোতে হুইল বসিয়ে ডায়নামো চালিয়ে অ্যাটকিন্স সাহেব এই বিজালিবাতি জ্বালাবার ব্যবস্থা করেছিলেন। একটা পাঁশুটে আলো জ্বলত কোয়ার্টারগুলোতে। রাত দশটা বাজার সঙ্গে-সঙ্গে তার আয়ু যেত দপ করে ফুরিয়ে। তবু তার জন্যে আশপাশের চা বাগানগুলো ঈর্ষা করত পলাশপুরকে। আমার বাবা ওই ফ্যাক্টরি দেখাশোনা করতেন।


জলপাইগুড়িতে আমাদের একটা বাড়ি ছিল। আমার ঠাকুরদা পলাশপুর থেকে রিটায়ার করে ওখানে বাড়ি করেছিলেন। আমি আর দিদিভাই ঠাকুরদার কাছেই থাকতাম। দিদিভাই সেকেন্ড ক্লাসে পড়ত বলে ঠাকুরদা কালীপুজোর ঠিক একদিন আগে আমাদের পলাশপুরে যাওয়ার। অনুমতি দিতেন। ঠাকুরদা ছিলেন বেশ রাশভারী। চাকুরিকালে তাঁর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। তিনি বলতেন ম্যাট্রিক পাশ করলেই দিদিভাইকে বিদায় করে দেবেন।


বিরাট তিস্তার চরটা ঠাকুরদার প্রকাণ্ড ছাতির তলায় মাথা গুঁজে হাঁটতে-হাঁটতে পেরিয়ে আসতাম আমি আর দিদিভাই। পেছনে স্যুটকেস কাঁধে লাটুকাকু। অনেকদিনের পুরোনো চাকর বলে ওকে আমরা কাকু বলতাম। তখন তিস্তার জল নেই বললেই চলে। মাঝে একটা পা পাতা-ডোবানো। জলের শীর্ণ স্রোত বইলেও রুপোলি বালির চরটা ধু-ধু করত। মাঝে-মাঝে কাশবনের মধ্যে দিয়ে পথ হয়ে গেছে হেঁটে-হেঁটে। আর বিকট শব্দ করে বার্নিশ-কাছারি যাতায়াত করত ভাঙাচোরা ট্যাক্সিগুলো প্যাসেঞ্জার নিয়ে। কেন জানি না, ওগুলোকে শহরে ঢুকতে দেওয়া হত না। ঠাকুরদা ওগুলোকে দু-চক্ষে দেখতে পারতেন না। বলতেন, হেঁটে গেলে স্বাস্থ্য ভালো হয়।



বার্নিশে এসে ঠাকুরদা আমাদের বাসে উঠিয়ে দিতেন। বাসে ওঠার আগে আমরা তাঁকে প্রণাম করতাম। আমাদের মাথায় হাত দিয়ে কি একটা মন্ত্র যেন তিনি পড়তেন। বাস ছাড়ার আগে ঠাকুরদা কন্ডাক্টরকে বারবার করে বলে দিতেন, কোথায় আমাদের নামিয়ে দিতে হবে। বাস ছাড়ার পর স্পষ্ট দেখতাম তাঁর চোখ ছলছল করছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতাম, আমরা যতক্ষণ না চোখের আড়ালে যাচ্ছি ততক্ষণ উনি দাঁড়িয়ে আছেন। পেছনে বিমর্ষ মুখে লাটুকাকু।


দু-ধারে শাল দেওদার আর আম-কাঁঠালের সারির মধ্যে কালো ফিতের মতো তেলতেলে পিচের। রাস্তাটা ধরে বাস ছুটত। দিদিভাই বসে থাকত খুব গম্ভীরভাবে। আর মাঝে-মাঝে আমাকে বলত, বাইরে হাত রেখোনা অন্তু। গাড়ি থামলেই কন্ডাক্টর চেঁচাত, ময়নাগুঁড়ি-ধূপগুঁড়ি-গয়েরকাটা বীরপাড়া। আর আমি সময় দেখতাম। পলাশপুর পৌঁছতে কত দেরি।


সবুজ গালিচার মতো ছাঁটা চা-গাছগুলোর মধ্যে নীল রঙের জমিতে সাদা রঙে পলাশপুর টি এস্টেট লেখা সাইনবোর্ডটা চোখে পড়তেই বুকের ভেতরটা ছটফট করে উঠত। চেঁচিয়ে বাসটা থামাতেই চোখে পড়ত মা বারান্দায় এসে দাঁড়িয়েছেন। পিচের রাস্তাটা, যেটা আসাম অবধি। গিয়েছে, সেখান থেকে আমাদের কোয়ার্টারের বারান্দা প্রায় আধ ফার্লং। আমি স্যুটকেসটা। মাটিতে রেখে, দিদিভাইকে পেছনে ফেলে এক লাফে একটা পাথরের সিঁড়ি টপকে দু-পাশের পাতাবাহার গাছগুলোর মধ্য দিয়ে ছুটতে-ছুটতে গিয়ে মাকে প্রণাম করতাম। আমার হাঁপাননা দেখে মা যখন হেসে বলতেন, বোকা ছেলে, দৌড়ে আসতে হয়? –তখন মায়ের বুকে মুখ। ডুবিয়ে থাকতে ভীষণ ভালো লাগত। অথচ দিদিভাই আসত মৃদু পায়ে। মাকে প্রণাম করেই জিজ্ঞাসা করত, চিঠি পেয়েছিলে আমার? সেকেন্ড ক্লাসে উঠতে আমার তখন দু-বছর বাকি ছিল।



আর ঠিক তখনই ওদের দেখতে পেতাম। বাস থামতেই ওরা ছুটে এসেছে। আমার বুকের ভেতরে একটা চাপা আনন্দ পাক দিয়ে উঠত। দিদিভাই বলত, এখন যেও না অন্তু, হাতমুখ ধোবে চলো। করুণ চোখে মায়ের দিকে তাকাতাম। মা তখন কী সুন্দর করে হাসতেন। দিদিভাই-এর চাইতে মাকে আমার অনেক বেশি ভালো লাগত। দিদিভাইটা যে কবে ম্যাট্রিক পাশ করবে।


দল বেঁধে হাঁটতে-হাঁটতে আমরা মাঠের মধ্যিখানে চলে এলাম। সেই ঝাঁকড়া চাঁপাফুলের। গাছটার তলায় টিনের ছাউনি দিয়ে মণ্ডপ করা হয়ে গেছে। তিনদিকের অর্ধেক টিন দিয়ে ঘিরে দিয়ে গেছে বাগানের কুলি। বুড়িমাংরার মা তখন মণ্ডপের মাটি গোবর দিয়ে নিকোচ্ছিল। মাঝখানে ইট আর লাল মাটিতে ঠাকুর বসাবার বেদির জায়গা করা হয়েছে। একটা মাটিতে গোবরে মেশা গন্ধ আসছিল নাকে আর সেইসঙ্গে মিষ্টি চাঁপার বাস। ওপরের গাছটায় ডালগুলো সোনা হয়ে গেছে ফুলে।


ঠাকুর গড়া হয়ে গেছে রে? আমি মণ্ডপটা দেখতে-দেখতে বললাম।


ধুস! মন্টু বলল, শ্রীচরণদা সবে এখন মাথা লাগাচ্ছে।


ডাকিনী-যোগিনী? আমার খুব কৌতূহল হচ্ছিল।



ওদের মাথা লাগানো হয়ে গেছে। শ্রীচরণদা নাকি বদমাশ, সেই কবে মাটি লেপে গিয়েছিল আর আজ এসেছে মাথা লাগাতে। মাথা ছাড়া ঠাকুরকে দেখতে কী খারাপই না লাগছিল? হাঁটতে হাঁটতে বিশু বলল।


আমরা এই চা-বাগানের ছেলেরা সোনাদের কোয়ার্টারের দিকে হাঁটছিলাম। শ্রীচরণদা ওখানে প্রতিমা গড়ছেন। সোনাদের কোয়ার্টারের সামনে এক ফালি জমিতে চালাঘর করে শ্রীচরণদা প্রতিমা তৈরি করেন।


তোরা এতক্ষণ ওখানে ছিলি? আমি জিজ্ঞাসা করলাম।


হ্যাঁ রে। তোকে গাড়ি থেকে নামতে দেখে তো গেলাম। জানিস, সোনা বলছিল যে তুই এবার আসবি না। ঝুনু বলল।


কেন আসব না কেন? আমি তো অবাক!


তুই নাকি জলপাইগুড়িতে থেকে খুব ভালো ছেলে হয়ে গেছিস, এবারে ফার্স্ট হবি। তা আমি বললাম, অন্তু না এসে পারেই না। তাহলে আরতি দেবে কে?



ঝুনুর কথা শুনে আমার এত আনন্দ হল যে আমি এই রেডি গেট সেট গো বলে দৌড়াতে লাগলাম।


সবার আগে সোনাদের কোয়ার্টারের তারের বেড়াটার সামনে গিয়ে দেখলাম শ্রীচরণদা একটা চ্যাপটা কাঠি দিয়ে ঠাকুরের গলার ভাঁজ ঠিক করছেন একটা লম্বা টুলে চড়ে। জিভ লাগানো হয়ে গেছে। শ্রীচরণদার কুঁজো সাকরেদটা ডাকিনী-যোগিনীর তদারকে ব্যস্ত ছিল। প্রতি বছর। লক্ষ্মীপুজো পেরিয়ে শ্রীচরণদা আমাদের চা-বাগানে আসেন। সোনাদের বাড়ির সামনে এই একচিলতে উঠোনে টিনের চালাঘর করে পোয়াল দড়ি দিয়ে ঠাকুর বানাতে বসে যান। হোক না যেদিন ইচ্ছে বাবুদের কালীপুজো কমিটির মিটিং, শ্রীচরণদা জানেন বায়না তাঁর বাঁধা। এক একদিন এক-এক বাড়িতে খেয়ে শ্রীচরণদা আপন অধিকার নিজেই জাহির করে বেড়ান বাগানময়। ডিউটিতে যাওয়ার সময় বাবুরা সাইকেল থামিয়ে হয়তো বলে যান, শ্রীচরণ, এবার যেন ঠাকুরের চোখ সুন্দর হয়, গতবারটা যা টেড়া করেছিলে! সঙ্গে-সঙ্গে মাটিমাখা হাত দুটো কপালে তুলে জিভ কাটেন শ্রীচরণদা, তা কখনও হতি পারে না বাবুমশায়, মা আমার পাপ দেবেন গো! তারপর প্রতিমাকে মাটি মাখিয়ে শ্রীচরণদা সেই যে উধাও হলেন আর দেখাই নেই। সমস্ত চা-বাগানের মানুষকে দারুণ উদ্বিগ্ন করে রেখে শ্রীচরণদা তখন আশেপাশের বাগানগুলোর প্রতিমা গড়ছেন। আর কালীপুজোর আগের দিন সকালে এসে একগাল হেসে হলদে ছোপ ধরা দাঁতগুলো বের করে বললেন, এলাম গো।


ওদের আমি দেখতে পেয়েছিলাম। এই চা-বাগানের সব ছোট ছেলেমেয়ে আর মহিলারা টুলে বেঞ্চিতে বসে আছে। সোনাদের কোয়ার্টারের এই বারান্দাটা এখন সাময়িকভাবে সবার। আকর্ষণ। আতর মাসিমা, সোনার মা বসেছিলেন একটা বেতের চেয়ারে। আমাকে দেখেই ডাকলেন, আয় অন্তু, ভেতরে আয়। তোর ঠাকুরমার বাতের ব্যথাটা সেরে গেছে?



হ্যাঁ। বলে তারের গেটটা খুলে আমি ভেতরে ঢুকলাম।


এই যে, ছোট কত্তা এসে গেছেন দেখছি। আমাকে দেখে শ্রীচরণদা হাত থামালেন। বড় কত্তার শরীর ভালো তো? উত্তরে আমি ঘাড় নাড়লাম। শ্রীচরণদা যেবার প্রথম ঠাকুর গড়ার বায়না পান সেবার ঠাকুরদা ছিলেন পুজো কমিটির সেক্রেটারি। ঠাকুরের প্রসাদ দিয়ে সেবারই আমার অন্নপ্রাশন হয়েছিল। শ্রীচরণদা ঠাকুরদাকে বলতেন, বড় কত্তা, আর সেই সুবাদে আমি ছোট কত্তা।


আসলে আমার এখন কী যে ভালোই না লাগছিল! এই চেনা পরিবেশে, জন্ম-ইস্কুল যা আমি দেখে আসছি, জলপাইগুড়ি থেকে এখানে এসে এদের মধ্যে দাঁড়িয়ে আমার বুকের ভেতর একটা আনন্দ চুঁইয়ে-চুঁইয়ে পড়ছিল। প্রতি বছরের মতো সোনাদের কালো রঙের লম্বা। কানওয়ালা কুকুরটা গন্ধরাজ গাছটার তলায় বাঁধা আছে। আমাকে দেখে লেজ নাড়ছে সেটা। কানে এল, আরমাসিমা ঝুনুর মাকে বলছেন, ছোঁড়াটা বড় হলে ওর বাপের মতো লম্বা হবে। ঝুনুমাসিমা জবাবে যেন বললেন, শহরে থেকে খুব শান্ত হয়ে গেছে, বেশ মিষ্টি মুখটা।


কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগছিল। বিশু, ঝুনু, মন্টুদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে-থাকতে আমার মনে হল, গতবার জলপাইগুড়ি যাওয়ার সময় আমি কৌটোতে করে এক মুঠো মাটি নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে দিয়ে রোজ একবার করে দেখতাম আর চা-বাগানের কথা ভাবতাম। তখন মনে হত আমি বিশুদের কাছেই আছি। এক রাত্রে এমন বৃষ্টি হল যে পরদিন সেই মাটিটাকে আলাদা করে চিনতে পারিনি আর।



বারান্দার এক কোণে মোড়ায় একটা খয়েরি ফ্রক পরে দুই বিনুনি ঝুলিয়ে সোনা বসেছিল। হাতের চেটোয় গাল রেখে। ড্যাবডেবে চোখে আমাকে দেখছিল ও। সোনার গাল দুটো যেমন ফরসা তেমনি ফোলা। আমরা ওকে একা পেলেই রসগোল্লা, রসগোল্লা বলে খ্যাপাতাম। আর ও কিছুক্ষণ রেগেমেগে শেষে ভ্যাঁ করে গলা ছেড়ে কাঁদত।


বিকেল গড়িয়ে সন্ধে কখন হল বুঝতে পারিনি। সোনাদের বারান্দার একধারে একটা পেট্রোম্যাক্স জ্বেলে তারের শিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চালাঘরের এদিকে কোনও লাইন নেই ইলেকট্রিকের। সাইকেলের ঘণ্টাগুলো তখন বাজতে শুরু করেছে আধো অন্ধকার মাঠের মধ্যে। বাবুরা সব অফিস থেকে ফিরতে শুরু করেছেন। ফ্যাক্টরিটা আমাদের কোয়ার্টারগুলো থেকে কোয়ার্টার মাইল দূরে। আমরা এতক্ষণ উবু হয়ে বসে ঠাকুরগড়া দেখছিলাম। মাটির কাজ শেষ। হঠাৎ উঠে দাঁড়িয়েই দুরে মাঠের ওপাশে চা-বাগানের রাস্তায় পাতলা অন্ধকারে সাইকেলের লাইট জ্বেলে বাবাকে আসতে দেখে আমি তারের গেটটা খুলে ছুটতে লাগলাম বাড়ির দিকে। এতক্ষণে আমার শীত-শীত করছিল। গরম জামা গায়ে না দেখেলে বাবা ভীষণ রাগ করবেন মায়ের ওপর।


বাবা বাড়িতে একটা ছোটখাটো পোলট্রি ফার্ম করেছিলেন। ভালোজাতের কয়েকটা লেগহর্ন মুরগি ছাড়াও কাঁঠালগাছের তলায় হাঁসের ঘর ছিল, বাড়ির পেছনে আঙরাভাসা ঝরনার ধারে। আমাদের খড়ের ছাউনি দেওয়া গোয়ালঘরে চারটে ভাগলপুরী গরু সারা বছর ধরে দুধ দিত। কালীপুজোর আগের দিন সেই দুধ জমিয়ে এক কড়াই ভরতি নলেনগুড়ের পায়েস হত। লালরঙা সেই পায়েস থেকে অদ্ভুত একটা ঘ্রাণ বেরত। বাড়ি ফিরেই দেখতাম, মা আর দিদিভাই উঠোনের তুলসীতলায়, বারান্দায়, কাঁঠালতলায়, খিড়কি দুয়ারে চৌদ্দপিদিম দিচ্ছেন। চৌদ্দপিদিম দিলে ভূতপেত্নি আমাদের বাড়িতে ঢুকতে পাবে না। তারপর মা আমাদের বাটিভরতি করে পায়েস। খাওয়াতেন। শীতকালে সেই প্রথম আমাদের পায়েস খাওয়া।



বাবার গলা পেলেই আমার বুক দুরুদুরু করে উঠত। যা ভয় করতাম ঠিক তাই। বাবা আমাকে ডেকে পাঠাতেন। এই সময়টাই ছিল সব চাইতে মারাত্মক। বাবা আমাকে একটার-পর–একটা প্রশ্ন করে যেতেন। কেন গত পরীক্ষায় আমি অঙ্কে নম্বর কম পেয়েছি, কেন ঠাকুমাকে বিরক্তি করি, কেন সন্ধের আগে বাড়ি ফিরি না–এই সব। কোনও উত্তর দিতে না পেরে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকতাম। আর দিদিভাই তখন বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে হাজার অভিযোগ জোগান দিত। বাবার সঙ্গে দিদিভাই-এর ব্যবহার ছিল সহজ। মাকেই বরং ও ভয় করত। আমার ব্যাপারটা ছিল সম্পূর্ণ উলটো। বাবার প্রশ্নে আমি যখন নাজেহাল হয়ে পড়েছি তখনই রান্নাঘর থেকে মা আমাকে পায়েস খেতে ডাকতেন। ডাকটা আমার কানে অমৃত বর্ষণ করত।


একটু বাদেই সোনাদের কোয়ার্টারের সামনে থেকে কাঁসর বাজার শব্দ আসত। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। সঙ্গে-সঙ্গে আমার ইচ্ছে হত মণ্ডপে ছুটে যেতে। তাই পা টিপেটিপে, বাইরের ঘরে রেডিও-র পাশে সোফায় বসে কাগজপঠনরত বাবার সামনে দিয়ে মুখটাকে খুব নিরীহ করে, যেন বাড়ির বারান্দায় একটু দাঁ

**********
No Review
Related Books
Loading books…