বিনি আমার ওপর হুমড়ি খেয়ে পড়ে। আর, চিঠিটার ওপরেও—‘কী পড়ছ গো দাদা অমনি করে?’
‘নেমন্তন্নপত্র। আমাদের ইতু লিখেছে। ওদের পিকনিকে যাবার জন্যে সেধেছে…যাবি?’
‘ইতুদের পিকনিক?’
‘হ্যাঁ। ইতু ছাড়াও আরও আছে। ইত্যাদি আছে। এই দ্যাখ-না, কী লিখেছে—জবাদি যাবে, রেবাদি যাবে, মীরাদি যাবে, ইরাদি যাবে, ভুতুদি যাবে, পুতুলদি যাবে—অ্যাঁ, মেয়েটা কি কবি হয়ে গেল না কি রে? ছবিই আঁকত আমি জানতাম।’