
জিয়োনো মাছ
সমরেশ মজুমদার
চা চুরির জন্য চাকরিটা চলে গেল বংশীর। অথচ ব্যাপারটা এমন কিছু গুরুতর নয়, সবাই চুরি করে, কেউ সাধু নয়। মেয়েগুলোর সুবিধে একটু বেশি, আংরার তলায় পুঁটলি বেঁধে বেশ নিয়ে যায়, চৌকিদার শালা তখন চোখ বুজে থাকে। পোয়াতি মেয়েদের তো পোয়াবারো, তলপেটের সঙ্গে সাইজ মিলিয়ে ওপপেটে চা বেঁধে নেয়। বিরাট গুদামে পাহাড় করা চায়ের পাতা, কাঠি বাছাই চলছে দিনরাত। গাদাগাদা কামিন আর বুড়ো কুলিরা ছড়িয়ে ছিটিয়ে বসে। চারধার টাটকা চায়ের গন্ধে ম-ম করছে। বাছাই চায়ের প্যাকিং চলছে একধারে। ঠুকঠাক শব্দ হচ্ছে। পেরেকের। মাঝে-মাঝে গুদামবাবু টহল দিয়ে যাচ্ছে মশমশ করে পাতা ডিঙিয়ে। কামিনদের। কাঁখের বাচ্চাগুলো পা ছড়িয়ে সেই চায়ের ওপর গু-মুত ছড়াচ্ছে–তার বেলা কিছু নয়, শুধু বংশী যখন আর না পেরে কয় মুঠো পাতা চা কোঁচরে ভরে ছুটির ভোঁ বাজলে যেই বেরুতে গেল সঙ্গে সঙ্গে চৌকিদার শালা ওর পেট ধরল খামচে! এ্যাদ্দিন পাতা তুলত বংশী। পিঠে ঝুড়ি নিয়ে ট্রাকে চেপে চলে যেত খুঁটিমারী ডিমডিমার ধারে। সারাদিন পাতা তুলে সন্ধেয় ফিরে আসত গুদামে। পাতিবাবু ওজন করে পাতা নিত দেখেশুনে। ব্যস ছুটি। সেই কাঁচা পাতা কি করে চেহারা পালটে ম-ম গন্ধ ছড়ানো চা হয়ে যায়, কোনওদিন দেখার সুযোগ হয়নি। তাগড়া জোয়ানদের গুদামের কাজে নেওয়া হয় না। কিন্তু সেদিন আংরাভাসার গায়ে চা-পাতা তুলতে গিয়ে সেই শালা গোলাপটা এমন চোট দিল পায়ে যে তিনমাস হাসপাতালে ওষুধ গিলতে হল ওকে। বেরিয়ে আসার পর হাঁটতে গেলে খোঁড়াতে হয়। দগদগে ঘা শুকিয়ে গেলেও পা-টা হয়ে আছে কাঠির মতোন লিকলিকে। শরীরে তাগদ বলতে কিছু নেই। কোনওরকমে গুদামে কাজ মিলল ওর। আরামের চাকরি। হপ্তা গেলে পেটভরতি ভাতের টাকা মেলে, সুরজপ্রসাদের ভাঁটিখানায় এক বোতল করে হাঁড়িয়াও কুলিয়ে যায়। তিন নম্বর কুলি লাইনের শেষ ঘরটায় সারারাত নেশা করে শুয়ে থাকে বংশী। বউটা ছেলের বয়সি একটা মিস্ত্রির সঙ্গে ভেগে গেছে বিনাগুঁড়ি। বেশিদূর নয়, ইচ্ছে করলেই গিয়ে দেখে আসতে পারে। কিন্তু ইচ্ছেটাই হয় না। বউটা এ্যাদ্দিন ছিল বাঁজা, গতর টসকায়নি। উড়ো খবর আসে, এবার নাকি বিয়োবে। যারা খবর দেয় তারা বংশীর দিকে তাকিয়ে মুচকি-মুচকি হাসে। ভাবখানা এমন, তোমার কেরামতি ধরা পড়ে গেছে। কিন্তু সেসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় না বংশী। মেয়েছেলের জাত পোষ মানে না কখনও। পুরুষমানুষ যদি পেট আর দিলে সুখ রাখতে পারে–চাই কি আর! পেট ভরলেই তো দিল ভরে। কিন্তু শালা সোনিরাম মুদি লোভ দেখাল, ওরে বংশী, শুনলাম গুদামে কাজ করছিস, নিয়ে আয় চামুঠি কতক দশ টাকা কিলো দেব। ব্যস, লোভ শালা হেলে সাপের মতো লিকলিকিয়ে উঠল সারা গায়ে। মাত্র তিন মুঠো চায়ের জন্য চাকরি খতম করে দিল গুদামবাবু। এক বোতল হাঁড়িয়ার দাম হতো চা-টায়। কপালে যা বাঁধা তার বেশি চাইতে গেলেই ফেঁসে যেতে হয়–কেউ যদি এ খবরটা আগে বলে দিত!
ধরা পড়ার পরই হয়ে গেল কেচ্ছাটা। চৌকিদার তো ওর কোঁচরে হাত রেখে চেঁচাচ্ছে প্রাণপণে, ছাড়াবার চেষ্টা করে হাল ছেড়ে দিল বংশী। গেটের সামনেই নালি–সোজা চলে গেছে আংরাভাসায়। নালির ওপর সিমেন্টের বাঁকানো সাঁকোর ওপর চলছিল ধস্তাধস্তি। দৃশ্যটা দেশে আশেপাশের লোকজন ছুটে আসছে। মদেশিয়া কুলিকামিনের দল ভিড় করে মজা দেখছে। দাঁত বের করে মেয়েগুলো ঢলে পড়ছে। গুদামবাবু আর অ্যাসিসটেন্ট ম্যানেজারকে এদিকে আসতে দেখে পেটের গিঁট খুলে দিল বংশী। আর সঙ্গে-সঙ্গে ঝুরঝুর করে পাতাগুলো পড়ল নালিতে, পড়ে ভেসে চলল। যদি ডুবে যেত তলায় তাহলে গুদামবাবু দেখতে পেত না, প্রমাণ থাকত না কিছু। সঙ্গে-সঙ্গে নাম কাটা গেল খাতা থেকে। ছিচকেমির ব্যাপার বলে দশ মাইল দূরের থানায় খবরটা দিল না কেউ। ভিড় হালকা হয়ে গেলে বংশী দেখল বাবুরা ছুটি পেয়ে দল বেঁধে সাইকেলে চেপে বাড়ি ফিরে যাচ্ছে। কুলিকামিন চা-বাগানের হাঁটা পথে ফিরে যাচ্ছে লাইনে। আর সামনের শিরিষগাছের একটা নিচু ডালে বসে বুক ফুলিয়ে একটা ঘুঘু ওর দিকে তাকিয়ে শেষবার ডেকে নিচ্ছে।
সারাদিন ঘরে শুয়ে বসে কাটাল বংশী। সেই ভোরে ভোঁ বাজতেই লাইন খালি করে মেয়ে-পুরুষ বেরিয়ে গেছে কাজে। হাসপাতালে থাকতে এত কষ্ট হয়নি, আজ মটকা মেরে পড়ে থাকতে যেমনটা হয়েছিল। এই ঘর ছেড়ে দিতে হবে। আজ নয় কাল ওরা ছেড়ে দিতে বলবেই। বাগানে যারা কাজ করবে তাদের জন্য ঘর দেওয়া হয়। একবেলা রাঁধে লাইনের সবাই। রাত্তিরবেলায়। গরম-গরম ভাত খেয়ে বাকিটা জলিয়ে পরদিন কাজে নিয়ে যায়। কিন্তু কাল রান্না হয়নি কিছু। মেজাজ ছিল না। দু-একজন এসেছিল উপায় বাতলাতে, ম্যানেজার কিংবা বড়বাবুর কাছে। ধরাধরি করতে। একটা ইউনিয়ন আছে ওদের, কিন্তু হাতেনাতে ধরা পড়া চুরির কেস নিয়ে কিছু করবে না ইউনিয়ন।
ঠা-ঠা দুপুরে ঘরের বাইরে এল বংশী। বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকলে পায়ের ব্যথাটা বাড়ে। হাঁটাচলার মধ্যে থাকলে ঠিক হয়ে যায়। খালিগায়ে একটু জ্বরো-জ্বরো ভাব লাগছে। টানাটানিতে ধুতিটা কাল ফেঁসে-ফেঁসে গিয়েছিল। পাতি তোলার সময় যে ঢলঢলে খাঁকি হাফপ্যান্টটা পরত সেটাই গলিয়ে নিয়েছে এখন। প্যান্টে সুখ হয় না ওর। সুখ যে ছাই কীসে হয়, শুধু খাওয়া ছাড়া! গলাভরতি ভাতগুলো যখন পেটের মধ্যে বি জ্বর কাটে তখনই সুখ হয় জব্বর। খাওয়ার কথা মনে পড়তেই কষ্ট হল বংশীর। পেটের চামড়াটা শালা পিঠে লেগে যাবার ধান্দায় আছে! চাউল আছে ঘরে সেরখানেক, খেয়ে নিলেই তো শেষ হয়ে গেল। তিনদিন বাদে হপ্তা। বংশী শেষ পর্যন্ত উনুন ধরাবে বলে ঠিক করল। চারধার চুপচাপ, শুধু মাঝে গলা ছেড়ে মোরগগুলো চেঁচাচ্ছে। ওখানে সব ঘরেই মুরগির দঙ্গল। বংশীর বউ এককালে মুরগি পুষত। বউ পালাতে বংশী সেগুলোকে রোজ রাত্রে একটা-একটা করে কেটে খেয়েছে। আঃ, সেই দিনগুলোয় খাওয়াটা ছিল কী সুখের! মেয়েছেলের শরীরের চেয়ে মুরগির মাংস স্বাদে জিভ জুড়িয়ে দেয়।
আনমনে হাঁটছিল বংশী। একদম ন্যাংটাপোঁদা বাচ্চা আর থুথুরে বুড়োবুড়ি এদিক-ওদিক ছড়িয়ে আছে। লাইনের শেষ প্রান্তে এসে খুঁটিমারী জঙ্গলের দিকে তাকাল ও। ঘন জঙ্গলটা ক্রমশনিচ থেকে আরও নিচে নেমে গিয়েছে। একটু এগোতে গিয়েই থমকে দাঁড়াল বংশী। তেমাথা বুড়ো সিরিন গুলতি হাতে বসে। নড়বড়ে মুঠোয় গুলতির বাঁট নিয়ে পানসে চোখে সামনের দিকে। তাকিয়ে আছে। বংশী ওর সামনে উবু হয়ে দাঁড়াতে বুড়ো চোখ তুলল, তারপর চিনতে পেরে বলল, নোকরি গেলাক রে তুর?
হুঁ। বংশী ওর হাত ধরে আস্তে-আস্তে বলল, কা করতিস রে?
বসে-বসে বুড়ো মনের জোর হারিয়ে ফেলেছিল বোধ হয়, বংশীকে পেয়ে ঘরের দিকে হাঁটতে শুরু করল। বুড়োর যখন ষাট বছর বয়স তখন চামুর্চির এক বিধবাকে বিয়ে করে। প্রায় তিরিশ বছরের ছোট বউটাকে বিয়ে করার কারণ বুড়োর ছেলেরা সব বাপকে ছেড়ে আলাদা, বউ এসে বাগানে কাজ করে স্বামীকে খাওয়াবে। তা বলতে নেই বউটা বুড়োকে দেখাশুনা করছে। ঠিকমতন। মাঝে-মাঝে একবেলার জন্য চামুর্চিতে গিয়ে সৎ-মেয়েকে দেখে আসে এই পর্যন্ত। লোকে বলে অনেকের সঙ্গে নাকি ফস্টিনস্টি করে বউটা, চাঁদনী রাতে কেউ-কেউ চা-বাগানের মধ্যে দেখেছে পুরুষের সঙ্গে। তা কোন মেয়েটা এই লাইনের সতী হয়ে আছে বল? শুধু ফেসে না গেলেই হল আর বুড়োকে তো কোনও অযত্ন করছে না কারোর কিছু বলার নেই। তা সেই বউ আজ দু-দিন যেতে পারেনি কাজে। ম্যালেরিয়া জ্বর ধরেছে। আজ জ্বর নেই বটে কিন্তু শরীর কাহিল। সকাল থেকে মাংস-মাংস করছে। গুলতি দিয়ে বুড়োকে বলেছে একটা ঘুঘু মেরে আনতে। শুকনো ধানখেতে ঘুঘুরা ভিড় করে ভরদুপুরে। জোয়ান বয়স হলে বুড়ো দশটা ঘুঘু মেরে দিত কিন্তু এখন ঢোঙাগুলো হাত ফসকে এদিক-ওদিক চলে যায় যে!
ঘরের দরজায় এসে বুড়োর যেন সম্বিৎ এল। বংশী যত ওকে ভেতরে নিয়ে যেতে চায় ও ঘাড় নাড়ে। খড়ের ছাউনি অনেকটা নিচে নেমে এসেছে, ভেতরে ঢুকতে একটু হেঁট হতে হয়। ভেতরের খাঁটিয়ায় মচমচ শব্দ হয়, তারপর বুড়ো সিরিনের বউ-এর আংরার তলা দেখা যায়। বংশী বোঝে খালিহাতে বুড়ো ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। বুড়োর বউ-এর সঙ্গে ওর কথাবার্তা তেমন নেই। বউ পালাবার আগে মাঝেমধ্যে ওর ঘরে অবশ্য গেছে। বংশীর সন্দেহ, এরই। পাল্লায় পড়ে বউটার মন বিগড়েছে। না হলে এ মদেশিয়া মেয়ে হয়ে হিন্দি কথা বলে। চামুৰ্চিতে একটা হিন্দি সিনেমা হয় শুনেছে বংশী, তা বলে এত ঢংকীসের! আজকাল ওদের বাগানে মাসে দুমাসে একটা করে পিকচার দেখানো হয় বড়সাহেবের কুঠির সামনে–সিরিনের বউ-এর ঠাট ঠমক সেইরকম।
ভাগ গেলাক সব চিড়িয়া–না রে! সিরিনের বউ পাশে এসে দাঁড়াল। চুলগুলো রুক্ষ, চেহারাটা থমথমে। হঠাৎ বংশীর মনে হল সিরিনবুড়ো সত্যিই বুড়ো! স্বামী না হয়ে বড়া-বাপ হতে পারত সহজেই। হঠাৎ যেন বংশীকে দেখে বউটা চোখ কপালে তুলল, নোকরী খতম, মরদ হজম বলে হাসল।
প্রথম কথাটার মানে বুঝলেও পরেরটা কেমন রহস্য হয়ে থাকল বংশীর।
তুম জোয়ান আদমি, তুমারা ডর কিয়া, বোলো! বউ ঠোঁট টিপে বলল।
যা বুড়া ঘর যা। বংশী সিরিনের কাঁধে টোকা দিতে বুড়ো সিঁধিয়ে গেল ঘরে।
রুক্ষ চুলে হাত বোলাতে-বোলাতে বউ বলল, কা কাম করতিসে রে?
কুছ না, বংশী গুলতিটা নিয়ে হাত বোলাল।
দো চিড়িয়া মার দে, তুম ভি খায়গা হামরা ঘর মে। বউ বলল।
ঠিক হ্যায়। বলে বংশী পা চালাল। এই মেয়েটার সঙ্গে বেশিক্ষণ কথা বলা যায় না। কেমন ঢিপঢিপ করে বুক।
বেছে-বেছে অনেকগুলো ঢোঙা পকেটে পুরে লাইন ছাড়িয়ে নিচে নামল বংশী। যেখানটায় চাল শুকুতে দেওয়া হয় সেখানে কয়েকটা কাক ছাড়া কিছু নেই। ফ্যাক্টরির সামনে গেলে নিশ্চয়ই কয়েকটা পাওয়া যেত কিন্তু ওদিকে যেতে মন চাইছে না। লাইন ছাড়িয়ে যেতেই জঙ্গলের শুরু। বাঁদিকের হাঁটা-পথ ধরে খানিকটা গেলেই আংরাভাসা নদী। এই ভরদুপুরে খাঁ-খাঁ করছে চারধার। নদী ধরে কয়েক পা হাঁটতেই ঘুঘু পাওয়া যাবে। এখন বড়জোর হাঁটু অবধি জল। জঙ্গলের পথ ধরতেই বংশী দেখল একটা মদেশিয়ার সঙ্গে বাবুমতো লোক এদিকে আসছে। মদেশিয়াটা হাত নেড়ে ওকে থামতে বলছে। অবাক হল বংশী। বাবুটাকে ও জীবনে দ্যাখেনি। মদেশিয়াটাকে চেনাচেনা মনে হলেও ঠিক বুঝতে পারছে না কোথায় দেখেছে। গুলতি হাতে দাঁড়িয়ে-দাঁড়িয়ে ওদের কাছে আসতে দেখল বংশী। বাবুটা মদেশিয়াকে ফিসফিসিয়ে কি বলতে সে সম্মতি জানাল ঘাড় নেড়ে। বাবুটা বলল, তোমার নাম বংশী?
ঘাড় নাড়ল সে।
কাল নোকরি চলা গিয়া তুমারা?
হ্যাঁ।
লেও সিগারেট পিয়ো। একটা দেশলাই আর হলদে রঙের সিগারেটের প্যাকেট ওর দিকে এগিয়ে দিল বাবুটা। বিড়ি খুব কম খায় বংশী, খইনি চলে। সিগারেট খাওয়ার পয়সা কোথায়? কিছু না বুঝে হাত বাড়িয়ে ওগুলো ধরল বংশী। ব্যাপারটা কী?
ঘাবড়াও মৎ, হামারা বাত শোন, বাবুটা হাসল, তুম রুপিয়া মাঙতা হ্যায়?
এ আবার কীরকম প্রশ্ন। টাকা কে না চায়? মুখে বলল, জি বাবু, পেটকে লিয়ে রুপিয়া জরুরত হ্যায়।
ঠিক বাত। খানেকে লিয়ে, আচ্ছা কাপড়াকে লিয়ে, ডেইলি হাঁড়িয়াকে লিয়ে সব কইকো রুপিয়া চাহিয়ে। মগর বংশী, তুমারা নোকরি তো খতম কর দিয়া সাহেব, আভি কেয়া করেগা? বাবুটা বলল।
শোচা নেহি বাবু। বংশী ফ্যালফ্যাল করে তাকাল।
ঠিক হ্যায়, হাম শুনা তোমারা বাত। উ সাহেব লোককা দিল দেখ, মুঠিভর পাতি নেহি ছোড়নে সেকতা। থু! ঘেন্নায় থুতু ছড়াল বাবুটা, এইসা বাগানমে তুম কাম মৎ করো। তুম হামারা কামমে লাগো।
আপকা কাম? একটা বাবু ওকে যেচে চাকরি দিচ্ছে ভাবা যায় না।
আরে ভাই হামারা চার পেটি পাতা চা চাহিয়ে। ও দারোয়ান শালা পয়চান্তা নেহি। তুম চললা, কোনঠু পাতা চা ও বাক্স ইয়ে হামারা আদমিকো বাতা দেও। সিরেফ চার পেটি, ব্যস।
কাঁহা? ফ্যাক্টরি পর? অবাক হয়ে গেল বংশী।
দুসরা কাঁহা মিলেগা ভাই! দশটাকার একটা নোট ওর হাতে গুঁজে দিল বাবু, কোই ডর নেহি।
আজ রাত দো বাজে ইহা চলা আনা, হামারা ইয়ে আদমি তুমকো সাথ লে যায়গা। কাম খতম হোনেসে আউর চালিস রুপিয়া মিলেগা। আরে দ