অনেকদিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন ৷ সরযু নদীর ধারে, অযোধ্যা নগরে তিনি রাজত্ব করতেন ৷ এই সুন্দর অযোধ্যা নগরে সবারই সুখে দিন কাটাত ৷ রাজা দশরথ প্রজাদের খুব স্নেহ করতেন, দশরথকেও প্রজারা তেমনই করে ভালবাসত ৷ হায় ! এমন রাজা দশরথ, তাঁর একটিও ছেলে ছিল না ৷ ছেলে নেই বলে তিনি ভারী দুঃখ করতেন ৷ কিছুদিন পরে ঋষ্যশৃঙ্গ মুনির কৃপায় তাঁর তিন রানির দেবতার মতো চারটি ছেল...