আহ্বান

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙেচুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় এক দিন গিয়েচি দেশে কিসের একটা ছুটিতে।

গ্রামের চক্কোত্তি মশায় বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন—ওঃ কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা?

প্রণাম করে পায়ের ধুলো নিলাম।

বললেন—‘এসো, এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না?

—আজ্ঞে সামান্য মাইনে পাই—

...

**********
No Review
Related Books