Dear Reader, Books Pointer AppInstallNow
অন্যরকম
বুদ্ধদেব গুহ
Posted byবেলা 07-May-2025
Change color
সুমিত্রা ফোন করেছিল।
বলল, নির্মলদা, অলকাদি এসেছে।
কবে?
আসলে অলকার নামটাও যেন নির্মলের স্মৃতির অন্ধকার লফট খুঁজে খুবই কষ্ট করে বের করতে হল, কারণ সেখানে এখন অনেকই ঝুল, ধুলো-ময়লা এবং পুরোনো সবকিছুকে নির্মমভাবে কুচিয়ে-কাটা নেংটি ইঁদুরের ভিড়।
অন্যমনস্কতা কাটিয়ে উঠে, বলল, কোথায় আছে ও এখন?
সুমিত্রা বলল, মিডেক্স-এ।
কিছু বলতে য...