অতি গরিব এক অন্ধ। তার ভারি দুঃখ—তার ঘরবাড়ি নাই, টাকা পয়সা নাই, ছেলেপিলে নাই, আর সে চোখে দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে।
একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, "ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। তুই কি বর চাস আমায় বল। একটিমাত্র বর তুই পাবি, সুতরাং ভালো করে ভেবেচিন্তে বলিস"।
অন্ধ কি বর চাইবে ভেবেই পায় না। একবার বলতে চায়, ...