Home
অন্তর আত্মা

অন্তর আত্মা

সমরেশ মজুমদার

অন্তর আত্মা

সমরেশ মজুমদার
short story

Change color


বেশ কিছুক্ষণ হল আমার ঘুম ভেঙেছে এবং আমি এই সময়টুকু সমস্ত শরীর গুটিয়ে নিয়ে, অনেকটা তেমাথা বুড়ির মতো, ঘুমের আমেজটাকে জিইয়ে রাখতে চাইছিলাম। আচার খাওয়ার পর জিভটাকে চকচক শব্দে নাড়াচাড়া করতে যেমনটি লাগে।

এখন এই কাল মেঝেতে পাতা বিছানায় শুয়ে আমি সারা ঘরে ছড়ানো কাগজ, একটা মাটির ভাঁড়ে উপচেপড়া সিগারেটের টুকরো ও আমার বালিশের পাশে গোঁড়ালি সাদা-হওয়া একপাটি জুতো আবিষ্কার করে ঈষৎ বিরক্ত হলাম। এবার আমি উঠব। রাত্রে নগ্ন হয়ে শোওয়া স্বাস্থ্যপ্রদ মনে করায় এখন লেপের আড়ালে প্যান্টটা গলিয়ে নিয়ে থার্মোমিটারের মতো টুথব্রাশ মুখে পুরে একতলায় নামব। দরজা খোলার আগে আমার দশ ইঞ্চি এবং প্রায় অস্বচ্ছ আয়নায় মুখটা। একবার বুলিয়ে চোখের শ্রী ফিরিয়ে নেব। কারণ আমি জানি, এ সময়ে নিচে কলতলায় কয়েকটি মেয়ে ব্যস্ত থাকবেই। এ-বাড়ির বাসিন্দে মেয়েরা সুন্দরী কি! হলেও তাদের প্রতি কোনও দুর্বলতা আমার নেই; তথাপি পিচুটি-চোখে কোনও মহিলার মুখোমুখি হওয়া আমি ক্রাইম মনে করি। কলতলায় নামলেই চাক ঘিরে থাকা মৌমাছির মতো কল আঁকড়ে থাকা মেয়েগুলো আলগা হবে এবংইত্যবসরে আমি সুড়ুৎ করে কর্মটি সেরে নিই। এই সময় নিয়মিত দুটি বাক্য শ্রবণ করি –আজ বড় তাড়াতাড়ি উঠলেন যে! অথবা আজ অনেক বেলা হয়ে গেছে কিন্তু। এক টুকরো। প্রণামি হাসি চটকাতে-চটকাতে যখন ওপরে উঠে আসি তখন তলপেটে ঈষৎ চাপ অনুভূত হওয়া সত্বেও কোনও বাথরুম খালি না থাকায় আমাকে জামা গলিয়ে ভালো আছেন মাসিমা গোছের মুখ করে পাড়ার চায়ের দোকানে ছুটতে হয়। আমার প্রাত্যহিক খরচের একটা বাজেট থাকে। কিন্তু ব্যক্তিগত খাওয়া-দাওয়ার ব্যাপারে সেটি মেনে চললেও প্রায়শই তা অতিক্রম করে যাই। কারণ যে-কোনও সময় যে-কোনও মহিলার সঙ্গে আলাপ হলে ইত্যাদির জন্যে কিছু খরচ আমার হয়ই। আমি একটি সরকারি অফিসে মাঝারি চাকরি করলেও কর্তৃপক্ষ আমার ইতিহাসে রাজনীতির গন্ধ খুঁজে-খুঁজে ক্লান্ত। যদিচ তাঁরা সন্দেহের কাঁটাকে লালন করতে বদ্ধপরিকর এবং আমি নিশ্চিন্তে আনন্দে নিয়মিত মাইনে নিয়ে যাচ্ছি।



সম্পূর্ণ টিপটপ না হয়ে পথে বের হই না আমি। আমার টেরি থেকে জুতোর টো পর্যন্ত আমার ঝকঝকে থাকবেই। ঘণ্টাখানেকের ব্যবধানে সিগারেট কেনার সময় পানের দোকানের আয়নায় কোদাল চালানোর মতো চুলে কয়েকটা কোপ মারি চিরুনি দিয়ে। দ্বিতীয়টির জন্য আমাকে ট্রামবাসে উঠতে হয়। কারণ, প্রকাশ্যে পকেটের রুমালে জুতোর টো মোছা–সে একটা বিশ্রী ব্যাপার। ট্রামে উঠে ইচ্ছে করে রুমালটাকে পায়ের কাঠে ফেলে দিই। এবং সেটাকে ওঠাবার ভঙ্গি করে নিপুণ হাতে টো পালিশ করে নিই। রুমালটির দুটো ভাঁজ আছে। একটিতে মুখ মুছি অন্যটিতে জুতো।


যেদিন প্রথম ডিপার্টমেন্টে ঢুকেছিলাম সেদিন খুব গম্ভীর হয়ে কথা বলেছিলাম। কারণ জেনেছিলাম যে, আমার অফিসাররাও আমার ডিগ্রির কাছাকাছি যাননি। বস্তুত এম-এ পাশ শব্দ দুটো কাগজ পাকিয়ে কানে সুড়সুড়ি নেওয়ার মতো আমার কাছে আরামদায়ক ছিল। আমার পাশের সহকর্মী আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল আমার ডিগ্রির খবর পেয়ে। দাদা এখানে আর কদিন থাকবেন! ইত্যাদি স্তুতি সে করেছে প্রচুর। কিন্তু যেদিন শুনল আমার এম-এ র সাবজেক্ট কি ছিল সেদিন থেকেই লোকটা ইয়ার-দোস্তের মতো আরে শালা বলতে শুরু করল। আমার খুব সন্দেহ, লোকটা কলেজেই ঢোকেনি। ফলত এখন আমি নিজেকে গ্র্যাজুয়েট বলি পরিচয়-প্রসঙ্গে। বাংলায় এম-এ বলা মানে দেশি আয়নায় নিজের তিন রকম মুখ দেখা এ। সত্য জেনেছি মজ্জায়-মজ্জায়।



অত্যন্ত দ্রুত স্নান সেরে নিই। কারণ এই বারোয়ারি স্নানঘরটা যেমন অন্ধকার তেমনি নোংরা। মেয়েদের মাথার চুল থেকে সাবানের ফেনা সর্বদা জলে ভাসে। বেশিক্ষণ গায়ে জল না ঢাললে আরশোলার আদর খেতে হবে সর্বাঙ্গে। এই গা-ঘিনঘিন ভাবটা এড়াবার জন্যে আমি একটা। সিগারেট ধরিয়ে স্নান শুরু করি। শুকনো গামছা দিয়ে মাঝে-মাঝে কয়েকটা টান দিই। অনেকটা ট্রলি গাড়ির বেগ কমে এলে পেছন থেকে ঠেলার মতন।


সকাল বেলায় আমি খুব অসহায় বোধ করি। কারণ এখন কোনও বন্ধুকে পাওয়া যাবে না। যে যার বস-এর কাছে বশংবদ। তবু চৌরাস্তায় এসে একটা সিগারেট ধরালাম প্রাত্যহিক অভ্যাসে। এখন মেয়েদের স্কুল ছুটি হয়েছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বত্রিশদাঁতে পান চিবুনোর মতো ডাঁটোগুলোকে দেখি। কতক মুখ আমার চেনা হয়ে গেছে। এবং একসময় হঠাৎ বাসে প্রচণ্ড ভিড় লক্ষ করে ঈষৎ বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলাম। মেয়েদের পেছনে হাঁটার উত্তাপ সর্বাঙ্গে নিয়ে আমি এক বন্ধুর দোকানে ঢুকে পড়লাম। সুহৃদ টেবিল বাজাচ্ছিল। ওর বাবার দোকান এটা। রেডিও-র। ভদ্রলোক বারোটার পর নামেন। এ সময়টা সুহৃদ সম্রাট। টালিগঞ্জ পাড়ায় একদা ঘোরাঘুরি করেছিল, বাবার হুকুমে সেটা স্থগিত থাকলেও বর্তমানে নবনাট্য করছে। নাটক মঞ্চস্থ হবে কিনা ঠিক নেই, কিন্তু রিহার্সাল দিয়ে চলেছে। ফলত সদস্যরা অনিয়মিত হচ্ছে নিয়মিত। আমাকে দেখেই সুহৃদ ওদের কানা দারোয়ানটাকে এক ভাঁড় চায়ের হুকুম দিয়েই পাশ থেকে এক দিস্তে কাগজ টেনে আনল, বুঝলি অনিমেষ, এখানটায় যা ট্রিটমেন্ট করেছিনা–অনেকটা পিকচারাইজড। জাম্প শট বুঝিস? ফিল্মে আছে–নাটকেও তাই আনছি। আই অ্যাম দ্যা ফাস্ট ম্যান, ফাস্ট অ্যাক্টিং-এর সঙ্গে–



চেয়ারে শরীর এলিয়ে দিয়ে একটা বিরাট হাই তুলে বললাম, ওটা গর্ডন ক্রেগ করেছে।


চোয়াল ঝুলিয়ে ঘসঘসে গলায় সুহৃদ বলল, গর্ডন করেছে! যেন গর্ড আমাদেরই আর এক বন্ধু। ওর হাতটা যেভাবে মুঠো হল তাতে গর্ডন ক্রেগ সামনে থাকলে একটা কিছু হয়ে যেত। তাড়াতাড়ি সামলে নিলাম–রবার্ট লুইস তো সেইরকমই লিখেছেন। বুঝলি সুহৃদ, এই নাটক ফাটক করে কিস্যু হবে না। তার চেয়ে ফিল্মের দিকে–আসলে সুহৃদকে বধ করতে হলে এইসব নাম বলতে হবে এটা আমি জানতাম। এসব নিয়ে ও পড়াশুনা করে তা আমি জানি। নাম দুটো আমার মুখে শোনার পর ও একটা ফিল্টার টিপ বেশশ্রদ্ধার সঙ্গে এগিয়ে দিয়ে বলল, না, ডকুমেন্টারি করব। হাজার দুয়ের মামলা তো। ষোলো মিনিটে ট্যালেন্ট দেখিয়ে দেব। বিন্দুতে সিন্ধু।


ডকুমেন্টারির চেয়ে ফিচার ফিল্ম বেটার। তবে নেহাতই যদি করিস ইন্দিরা গান্ধীর ওপর কর। প্রিয়দর্শিনী নাম দে। গর্ভমেন্ট কিনে নেবে।


এবং আমরা এইসব কথাবার্তা বলে গেলাম বারোটা অবধি। এবং গত দু-বছরের ম তো আমাদের আলোচনার কোনও সিদ্ধান্ত হবে না। আমরা যখন কথা বলি, সুহৃদ ও আমি একটা ছবি করব, সিরিয়াস হয়েই বলি। সেই মুহূর্তে আমরা কেউ স্মরণে আনি না যে নাটকের জন্যে একজন অভিনেত্রী পঞ্চাশ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন এবং তা সাধ্যাতীত ছিল বলে আমরা রিহার্সাল বন্ধ রেখেছি। এই সময় চলচ্চিত্রের যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব। এক সময় আমি উঠে পড়লাম। আমি ও সুহৃদ কেউই আলোচনার সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামালাম না।



এই সময় আমি দ্বিপ্রহরিক আহার গ্রহণ করি। এ ব্যাপারে সাধারণত পাঞ্জাবি দোকানই আমার পছন্দ। কারণ বাঙালি পাইস হোটেলের অপরিচ্ছন্নতা এবং ভাত ছ-আনা ডাল দু-আনা ইত্যাদি দ্রুত নামতার মতো কানের কাছে চেঁচানো হয় বলে আহার গ্রহণে বিঘ্ন ঘটে।


এসব ব্যাপারের বাইরে আমি নিভৃতে পকেটের সঙ্গে বো ঝাঁপড়ি করি। অল্প পয়সায় রুটি সহযোগে তড়কা অত্যন্ত উপাদেয়–পাঞ্জাবি হোটেলে ঢোকার পেছনে এ আমার অন্যতম যুক্তি। বস্তুত পেঁয়াজ ও লেবু সহযোগে তড়কা খেতে আমি মাংসের আঘ্রাণ পাই। অবশ্যই স্বীকার করব দিনের মধ্যে দু-বার খাওয়ার সময়, বহু যোজন দূরে অবস্থানকারী আমার পিতামাতার মুখ স্মরণ। হয়। অন্যথায় আমি নিজেকে ভালোবাসি বা আত্মকেন্দ্রিক এই বিশেষণ অস্বীকার করি না। তা ছাড়া বিচিত্র হিন্দি ভাষা শেখার অন্যতম জায়গা পাঞ্জাবি হোটেল এবং স্বীকারে লজ্জা নেই, আমি শিক্ষানবিশ।


বেশ কয়েকটা পরিতৃপ্তির ঢেঁকুর তুলে আমি ট্রামে উঠলাম। সাধারণত যেসব ট্রামের পেছন দিকের দরজা থাকে সেগুলো আমি পরিহার করি। স্বচ্ছন্দ হয়ে থাকা যায় না। বরং পেট-কাটা। ট্রামের দরজায় দাঁড়ানো বেশ আরামদায়ক। জয়ন্ত, আমার এক বিরাটাকায় বন্ধু পেশ করেছিল, প্রথমটি পুরুষ ও দ্বিতীয়টি স্ত্রী ট্রাম। এবং আমার পক্ষে স্ত্রী জাতির প্রতি অনুরাগ দেখানো। স্বাভাবিক। ট্রামে উঠেই আমার চোখ উজ্জ্বল হল। মেয়েটি মুখ ঘুরিয়ে রাস্তায় নজর দিতেই দ্বিধামুক্ত হলাম। যদিও ওর চোখে কালো চশমা, কিন্তু ফাঁপানো চুল আর খাটো ব্লাউজের সঙ্গে সাদা ঝোলানো ব্যাগটা আমি দেখতে পেয়েছিলাম। এই মেয়েটার সঙ্গে আমি কখনও কথা। বলিনি। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমি একলা নই। ক্রমশ স্থির করে ফেললাম আজ আলাপ করবই। এবং কীভাবে কথা বলব তার একটা ফর্মুলা আমার আছে। যেমন মেয়েটির সামনে গিয়েই একটু অবাক ও চিন্তিত চোখে বলব, মাফ করবেন, আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে কোথায় থাকেন বলুন তো? সাধারণত এই প্রশ্নের উত্তরে যে-কোনও মেয়েই বলবে, কেন, আপনার কি দরকার? তখন কাঁধ দুটো বেশ প্রস্তুত করে ঈষৎ লজ্জা এবং বিব্রত ভঙ্গিতে বলতে হবে, না, তেমন কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব চেনা। অবশ্য মানুষেরই। ভুল হয়। এর পরে চোখ রাখতে হবে মেয়েটির চোখে। প্রশ্রয়ের আভাস পেলে ভরা পালে কথার নৌকো ছুটবে। নইলে সেটা দুরস্ত ইংরেজি ভদ্রতা।



নিউ সিনেমার সামনে মেয়েটি নামতেই আমি ট্রাম ছেড়ে দিলাম। ঠিক এই মুহূর্তে আমার একটা আশঙ্কা ছিল–হয়তো এর কোনও ব্যক্তিগত বন্ধু অপেক্ষা করছে কোথাও। মেয়েটি মার্কেটের রাস্তায় এগোতে আমি সিদ্ধান্ত নিলাম সহসা, ত্বরিতে মেয়েটিকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে। নির্জনতম জায়গায় দাঁড়ালাম। মেয়েটি অন্যমনে হাঁটছে। হাঁটবার সময় উর্ধ্বাঙ্গের ও নিম্নাঙ্গের আন্দোলন আমার শিরায়-শিরায় রোমাঞ্চ জাগাচ্ছিল। কাছাকাছি হতেই এগিয়ে গেলাম, মাথাটা বেঁকিয়ে ঈষৎ অপ্রস্তুত ভঙ্গিতে (সম্প্রতি কোনও ছবিতে নায়ককে এভাবে হাঁটতে দেখেছিলাম)। হঠাৎই সব এলোমেলো হয়ে গেল এবং আমি আমার ফর্মুলা ভুলে দু-হাত জোড় করে ঈষৎ হেসে বললাম, নমস্কার, আপনাকে আমি অনেকবার দেখেছি, আপনার সঙ্গে আলাপ করতে চাই।


মেয়েটি হঠাৎ থমকে দাঁড়াল এবং দীর্ঘ নরম ঘাড় বেঁকিয়ে আমাকে দেখল, তারপর আলতো করে উচ্চারণ, কেন বলুন তো?


এ প্রশ্নটাই মারাত্মক। আমি চোখ বুজে পরক্ষণেই হেসে ছোট্ট শ্রাগ করে বললাম, আলাপ করতে ইচ্ছে হল খুব।


কি হবে আলাপ করে? মেয়েটি দৃষ্টি আমাকে মাপছে।


আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে বললাম, জানি না, তবে এক-একটা ইচ্ছেকে চেপে রাখা যায় তাই!



ও।


আমি নিখিল রায়। কাস্টমসে আছি। এখান থেকেই আমার ফর্মুলায় এসে গেলাম। কখনওই আসল নাম ও অফিস আমি কাউকে বলি না। আপনি তো এদিকেই যাবেন?


মেয়েটি হাসল, হ্যাঁ। আমরা এগুলাম। কথা নেই কিছু। অস্বস্তি হচ্ছে। মেয়েটির পরিচিত কেউ এসে পড়লে অপ্রীতিকর হবে। গলায় কৌতুক নিয়ে বললাম, কারও সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝি?


আছে। টেলারের সঙ্গে। আমার কয়েকটা জামা ফিট করতে দিয়েছি, আজ ট্রায়াল ডেট।


এর পর আমরা কথা বললাম। যে কেউ এ মুহূর্তে আমাদের অন্তরঙ্গ ভাববে। অফ ডিউটিতে সিনেমা দেখার উদ্দেশ্যে এ পাড়ায় আমার আগমন–জানালাম। আসলে মেয়েটি সিনেমায় আসুক এ আমি চাইছিলাম।


এই যে আমার শপ। মেয়েটি বাঁ-চোখে আমাকে দেখল।



তাড়াতাড়ি জোড়া দিলাম, আমি অপেক্ষা করব?


ভেতরে ঢোকার আগে মেয়েটি বলল, আচ্ছা।


এটি একটি ফরাসি দরজির দোকান। বিরাট-বিরাট গাড়িতে বিভিন্ন বয়সের মেয়েরা আসছে। অনবরত। তাদের ব্লাউজের চেহারা দেখে আবার জয়ন্তকে মনে পড়ল। মার্কেটে ঘুরতে-ঘুরতে একদা ক্রিসমাসে জয়ন্ত বলেছিল, বালিসের ঢাকনা, লেপের ওয়াড় যেমন আছে, বুঝলি এই ব্লাউজগুলো তেমনি অন্তর্বাস ঢাকনা। মাপে-মাপে তৈরি।


তিনটে সিগারেট শেষ হলে মেয়েটি বেরুল। পাশাপাশি কয়েক পা হেঁটে সমস্যায় পড়া গেছে এমন ভঙ্গিতে বললাম, অথ গন্তব্য কোথায়?


মণিবন্ধে বাঁধা চৌকো বড় ঘড়িটা দেখল সে, আমাকে তিনটের মধ্যে বাড়ি ফি

**********
No Review
Related Books
Loading books…