লোকে বলত, আটাশ নম্বর হরি বোস স্ট্রিটে যারা বাস করে, তাদের সবাই মানুষ নয়।
আমি কিন্তু মানুষ এবং ওই মেসবাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি— তারাও আমারই মতন মানুষ।
এর ওর তার কাছে জিজ্ঞাসা করেও সন্দেহজনক বেশিকিছু জানতে পারিনি। রাত্রে মাঝে মাঝে নাকি কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়। সিঁড়ির ওপরে কাদের পায়ের শব্দ হয়। অন্ধকারে কারা যেন ফিসফিস করে কথা কয়।