হাসিরাশি

হাসিরাশি

রবীন্দ্রনাথ ঠাকুর


নাম রেখেছি বাব্‍লারানী,

একরত্তি মেয়ে।

হাসিখুশি চাঁদের আলো

মুখটি আছে ছেয়ে।

ফুট্‌ফুটে তার দাঁত কখানি,

পুট্‌পুটে তার ঠোঁট।

মুখের মধ্যে কথাগুলি সব

উলোটপালোট।

কচি কচি হাত দুখানি,

কচি কচি মুঠি,

মুখ নেড়ে কেউ কথা ক'লে

হেসেই কুটি-কুটি।

**********
No Review
Related Books
যে দেশে সবাই অন্ধদাউদ হায়দার
আরোগ্যরবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদনিরাতেকাজী নজরুল ইসলাম
জয়নালসমরেশ বসু
জয়নালসমরেশ বসু
আমার এ মনোজ্বালারবীন্দ্রনাথ ঠাকুর
কর্মযোগরবীন্দ্রনাথ ঠাকুর