Home
শূন্য

শূন্য

সংগৃহীত বইসমূহ

শূন্য

সংগৃহীত বইসমূহ
poetry

Posted bySristi Rani Barman 21-Apr-2025

Change color

পরম শূন্যে

সৃষ্টি রানী বর্মন


ভগবান রে সেদিন কইলাম

কি একটা জীবন দিলা আমারে!

কোন সুখ নাই, কোন দুঃখ নাই,

কোন বন্ধু নাই, কোন শত্রু নাই,

হারানোর ভয় নাই, পাওয়ার লোভ নাই

যেন এক পরম শূন্যে ভাইস্যা বেড়াইতেছি

কিছু একটা আঁকড়ে ধইরা বাঁচব তাও নাই।

বুঝনের আগেই যে দুঃখ দিছ ,সুখ দিছ

তা তো না বুইঝাই অভ্যাস কইরা ফেলছি।

এখন যে জীবন টা পানসে হইয়া গেলো!

এমনে কি কখনো বাঁইচ্যা থাকা যায়!

ভগবান মনে হয় আড়ালেই একটু হাইস্যা নিল।

তারপর তোমারে পাঠাইলো আমার জীবনে

তোমারে পাইয়া বুঝলাম সুখ কি জিনিস

স্বপ্ন দেখলাম তোমার- আমার একখ্যান সংসার,

দেখলাম কত যত্নে তুমি আগলাইয়া রাখতে জানো,

এতো ভালোবাসা পাইয়া ভুইলা গেলাম আমি কে,

তোমার উপর নির্ভরশীল হইয়া গেলাম ধীরে ধীরে

হারানোর ভয় পাইতে শুরু করলাম তোমারে ,

তোমারে একেবারে নিজের করার লোভ হইল

তারপর? তারপর আর কি, হারাইয়া ফেললাম

তোমারে আমার মিলন অসম্ভব হইয়া গেল

একদিন আর ধইরা রাখতে পারলাম না ।

আমাগো রাস্তা দুই ভাগ হইয়া গেল।

কিচ্ছু করতে পারলাম না,দেখন ছাড়া।

পরে, ফিইরা আসলাম আগের জীবনে

ভগবান আমার কথা শুইনা নিল বোধ হয়

অনেক গুলা কষ্ট দিয়া গেল মনে,

আমিও বুইঝা নিলাম তার পরিকল্পনা

জীবনডা দুঃখেই কাইটা যাইব আজন্ম

তবু আর কোন দিন স্বাদহীন মনে হইব না।


(১৬-০৪-২০২৫)

**********
No Review
Related Books
Loading books…