Home
শিশির

শিশির

রবীন্দ্রনাথ ঠাকুর

শিশির

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


শিশির কাঁদিয়া শুধু বলে ,

“ কেন মোর হেন ক্ষুদ্র প্রাণ --

শিশুটির কল্পনার মতো

জনমি অমনি অবসান ?

ঘুম - ভাঙা উষা - মেয়েটির

একটি সুখের অশ্রু হায় ,

হাসি তার ফুরাতে ফুরাতে

এ অশ্রুটি শুকাইয়া যায় ।

টুকটুকে মুখখানি নিয়ে

গোলাপ হাসিছে মুচকিয়ে ,

বকুল প্রাণের সুধা দিয়ে ,

বায়ুর মাতাল করি তুলে --

প্রজাপতি ভাবিয়া না পায়

কাহারে তাহার প্রাণ চায় ,

তুলিয়া অলস পাখা দুটি

ভ্রমিতেছে ফুল হতে ফুলে --

সেই হাসি - রাশির মাঝারে

আমি কেন থাকিতে না পাই !

যেমনি নয়ন মেলি , হায় ,

সুখের নিমেষটির প্রায় ,

অতৃপ্ত হাসিটি মুখে লয়ে

অমনি কেন গো মরে যাই । ”

শুয়ে শুয়ে অশোক - পাতায়

মুমূর্ষু শিশির বলে ,” হায় ,

কোনো সুখ ফুরায় নি যার

তার কেন জীবন ফুরায় ?”

“ আমি কেন হই নি শিশির ?”

কহে কবি নিশ্বাস ফেলিয়া ।

“ প্রভাতেই যেতেম শুকায়ে

প্রভাতেই নয়ন মেলিয়া ।

হে বিধাতা , শিশিরের মতো

গড়েছ আমার এই প্রাণ ,

শিশিরের মরণটি কেন

আমারে কর নি তবে দান ?”


**********
No Review
Related Books
Loading books…