
শিখা

কাজী নজরুল ইসলাম
যৌবনের রাগ-রক্ত লেলিহান শিখা
জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার
জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি
উদ্ভাসিয়া তমসার তিমির-শর্বরী?
কোথা সে অনাগত সাগ্নিক পুরোধা
নির্বাপিত-প্রায় এই যজ্ঞ হোমানলে
উচ্চারিয়া বেদমন্ত্র দানিবে আহুতি,
নব নব প্রাণের সমিধ কে জোগাবে সেথা?
হায় রে ভারত, হায় যৌবন তাহার
দাসত্ব করিতেছে অতীত জরার!
...
**********
No Review
Related Books
অন্তর্যামীরবীন্দ্রনাথ ঠাকুর
পরিশেষরবীন্দ্রনাথ ঠাকুর
উপদ্রুত উপকূল (১৯৭৯)রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ভূতুড়ে ঘোড়ার গাড়ি ও কালো বাক্সসুনীল গঙ্গোপাধ্যায়
রাত্রে ও প্রভাতেরবীন্দ্রনাথ ঠাকুর
আধিদৈবিকশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
আরোগ্যরবীন্দ্রনাথ ঠাকুর