
রেস্তরাঁর খাদ্য তালিকা

নবারুণ ভট্টাচার্য
নিরামিষ :
মারাত্মক ডিডিটি শাক, ভাগাড়ের সবজি,
উপড়ে তোলা স্তম্ভিত পেঁয়াজ, তেজস্ক্রিয় আলু
বিনের মধ্যে বিস্ফোরক দানা, বিশাল বেঢপ
স্প্যাস্টিক লাউ, চলন্ত ল্যাজওলা বেগুন,
হিংস্ৰ অকটোপাস লতা, পশুর রক্ত-ভরা
টমেটো
আমিষ :
শিশুদের টাটকা চোখ, আঙুল, নিহত
হরিজনের ঝলসানো মাংস, ভূপাল থেকে
আনা নীলাভ বাছুর, ফলিডলে মারা মাছ,
**********
No Review
Related Books
তাম্বূল খণ্ডচণ্ডী দাস
সিয়াম – ১রবীন্দ্রনাথ ঠাকুর
দিল্লি দরবাররবীন্দ্রনাথ ঠাকুর
শিয়রে শমনঅদ্রীশ বর্ধন
দুদিনরবীন্দ্রনাথ ঠাকুর
বাঘ মামা আর শিয়াল ভাগ্নেউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ধান খেতজসীম উদ্দীন