Home
রাজবিচার

রাজবিচার

রবীন্দ্রনাথ ঠাকুর

রাজবিচার

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বিপ্র কহে , রমণী মোর আছিল যেই ঘরে

নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ - তরে ।

বেঁধেছি তারে , এখন কহো চোরে কী দেব সাজা ।'

‘ মৃত্যু' শুধু কহিলা তারে রতনরাও রাজা ।

ছুটিয়া আসি কহিল দূত , ‘ চোর সে যুবরাজ —

বিপ্র তাঁরে ধরেছে রাতে , কাটিল প্রাতে আজ ।

ব্রাহ্মণেরে এনেছি ধরে , কী তারে দিব সাজা ? '

‘ মুক্তি দাও' কহিলা শুধু রতনরাও রাজা ।

**********
No Review
Related Books
Loading books…