Home
যদি ভালোবাসা পাই

যদি ভালোবাসা পাই

রফিক আজাদ

যদি ভালোবাসা পাই

রফিক আজাদ
poetry

Posted byমেঘ বালিকা20-Jul-2026

Change color

যদি ভালোবাসা পাই আবার শুধরে নেবো ভুলগুলি ; যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব; যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল; যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য-অন্ত মিল। যদি ভালবাসা পাই আবার শুধরে নেবো ভুলগুলি যদি ভালবাসা পাই শিল্প- দীর্ঘ পথে ব’য়ে যাবো কাঁঁথাগুলি ।
No Review
Related Books
Loading books…