মানুষ বড়ো কাঁদছে

মানুষ বড়ো কাঁদছে

শক্তি চট্টোপাধ্যায়

মানুষ বড়ো কাঁদছে

Books Pointer Iconশক্তি চট্টোপাধ্যায়
Books Pointer Iconpoetry

Change color

একটি মানুষ

একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা
হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা
সবাই তাঁকে দেখতে পায় না
সবাই তাঁকে দেখতে পায় না
কিন্তু, তিনি দেখেন–
কোথায় তোমার দুঃখ কষ্ট, কোথায় তোমার জ্বালা
আমায় বলো, আমারই ডালপালা
তোমার এবং তোমার, তুমি যেমন ভাবেই কাটো
আমি একটু বৃহৎ, তুমি ছোট্ট করেই ছাঁটো
লাগবে না লাগবে না
আমি কি আর পাথর, আমায় লাগবে একটুতে?
মানুষ আমি, কী মনে হয়? মানুষ সহ্য করে।

**********