মনোকণিকা

মনোকণিকা

জীবনানন্দ দাশ

মনোকণিকা

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

ও. কে.

একটি বিপ্লবী তার সোনা রুপো ভালোবেসেছিলো;

একটি বণিক আত্মহত্যা করেছিলো পরবর্তী জীবনের লোভে;

একটি প্রেমিক তার মহিলাকে ভালবেসেছিলো;

তবুও মহিলা প্রীত হয়েছিলো দশজন মূর্খের বিক্ষোভে।


বুকের উপরে হাত রেখে দিয়ে তারা

নিজেদের কাজ করে গিয়েছিলো সব।

অবশেষে তারা আজ মাটির ভিতরে

অপরের নিয়মে নীরব।


মাটির আহ্নিক গতি সে নিয়ম নয়;

**********
No Review
Related Books