
ব্যথার বেশে এল আমার দ্বারে

রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যথার বেশে এল আমার দ্বারে
কোন্ অতিথি, ফিরিয়ে দেব না রে।
জাগব বসে সকল রাতি–
ঝড়ের হাওয়ায় ব্যাকুল বাতি
আগুন দিয়ে জ্বালব বারে বারে।
আমার যদি শক্তি নাহি থাকে
ধরার কান্না আমায় কেন ডাকে?
দুঃখ দিয়ে জানাও, রুদ্র,
ক্ষুদ্র আমি নই তো ক্ষুদ্র–
ভয় দিয়েছ ভয় করি নে তারে।
ব্যথা যখন এল আমার দ্বারে
তারে আমি ফিরিয়ে দেব না রে।
<...
**********
No Review
Related Books
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
দূরের বন্ধুকাজী নজরুল ইসলাম
দূরের বন্ধুকাজী নজরুল ইসলাম
আনন্দ গান উঠুক তবে বাজিরবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখমূর্তিরবীন্দ্রনাথ ঠাকুর
আমি যে আর সইতে পারি নেরবীন্দ্রনাথ ঠাকুর