Home
বৈতালিক

বৈতালিক

কাজী নজরুল ইসলাম

বৈতালিক

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

অসুরের খল-কোলাহলে এসো সুরের বৈতালিক!

বেতালের যতি-ভঙ্গে তোমার নৃত্য ছন্দ দিক।


অকুণ্ঠিত ও-কন্ঠে তোমার আনো উদাত্ত বাণী,

সুরের সভায় রাত্রিপারের উষসীরে আনো টানি।

তোমার কন্ঠ বিহগ-কণ্ঠে ছড়াক দিগ্‌বিদিক॥


তন্দ্রা-অলস নয়নে বুলাও জাগর-সুরের স্পর্শ,

গত নিশীথের মুকুলে ফোটাও বিকশিত-প্রাণ হর্ষ!

মৃতের নয়নে দাও দাও তব চপল আঁখি নিমিখ॥

**********
No Review
Related Books
Loading books…