বিদায় চুম্বন

বিদায় চুম্বন

রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় চুম্বন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


একটি চুম্বন দাও প্রমদা আমার

জনমের মতো দেখা হবে না কো আর।

মর্মভেদী অশ্রু দিয়ে, পূজিব তোমারে প্রিয়ে

দুখের নিশ্বাস আমি দিব উপহার।

সে তো তবু আছে ভালো, একটু আশার আলো

জ্বলিতেছে অদৃষ্টের আকাশে যাহার।

কিন্তু মোর আশা নাই, যে দিকে ফিরিয়া চাই

সেই দিকে নিরাশার দারুণ আঁধার!

ভালো যে বেসেছি তারে দোষ কী আমার?

উপায় কী আছে বলো উপায় কী তার?

**********
No Review
Related Books
বিদায়রবীন্দ্রনাথ ঠাকুর
সুশীলা আমার জানালার পরেরবীন্দ্রনাথ ঠাকুর
মায়ারবীন্দ্রনাথ ঠাকুর
বিচাররবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ যদি না পাবে তোরবীন্দ্রনাথ ঠাকুর