
বলিয়াছিনু মামারে
রবীন্দ্রনাথ ঠাকুর
বলিয়াছিনু মামারে–
তোমারি ঐ চেহারাখানি কেন গো দিলে আমারে।
তখনো আমি জন্মিনি তো, নেহাত ছিনু অপরিচিত,
আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে।
হাড় ক’খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে।
**********
No Review
Related Books
Loading books…