ফিরে দাও রাজবংশ

ফিরে দাও রাজবংশ

মহাদেব সাহা

ফিরে দাও রাজবংশ

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconpoetry

Posted byশেষ নগরী12-Jun-2025

Change color


দূতাবাসে উড়ছে পতাকা

অর্থাৎ স্বাধীন আমরা এ-কথা মানতেই

হয়, রাষ্ট্রীয় সনদ আছে দেশে

দেশে আমরা স্বাধীন;

তবু মনে হয় এ যুগে কোথাও কোনো স্বাধীনতা

নেই, বরং এ যুগে মানুষ যেন

পোষমানা দুর্বল মহিষ, নিজের যৌবন

আজ তার কাছে সবচেয়ে বড়ো অপরাধ, নিজের

বিরেক আজ তার সবচেয়ে

বিদগ্ধ কসাই;

যেখানেই বলো না কেন আমাদের

আজ কোনো স্বাধীনতা নেই,

...