Home
প্রার্থনাতীত দান

প্রার্থনাতীত দান

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনাতীত দান

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color

শিখের পক্ষে বেণীচ্ছেদন ধর্মপরিত্যাগের ন্যায় দূষণীয়

পাঠানেরা যবে বাঁধিয়া আনিল
বন্দী শিখের দল —
সুহিদ্‌গঞ্জ রক্তবরন
হইল ধরণীতল ।
নবাব কহিল , ‘ শুন তরুসিং ,
তোমারে ক্ষমিতে চাই ।'
তরুসিং কহে , ‘ মোরে কেন তব
এত অবহেলা ভাই ? '
নবাব কহিল , ‘ মহাবীর তুমি ,
তোমারে না করি ক্রোধ —
বেণীটি কাটিয়া দিয়ে যাও মোরে
এই শুধু অনুরোধ ।'
তরুসিং কহে , ‘ করুণা তোমার
হৃদয়ে রহিল গাঁথা —
যা চেয়েছ তার কিছু বেশি দিব ,
বেণীর সঙ্গ মাথা ।'



**********
No Review
Related Books
Loading books…