Home
প্রথম দেখার মতো

প্রথম দেখার মতো

সুনীল গঙ্গোপাধ্যায়

প্রথম দেখার মতো

সুনীল গঙ্গোপাধ্যায়
poetry

Posted byশেষ নগরী22-May-2025

Change color

প্রথম দেখার মতো


প্রতিবার দেখা, কিছু নীরবতা, প্রথম দেখার মতো

নম্র গোধূলি, মায়া দর্পণ, আলো যেন জলকণা

সহস্র ঢেউ, চার পাশে, তার মাঝখানে এক দ্বীপ

দূর থেকে, যেন কল্পলোকের ওপারে দাঁড়িয়ে কথা।


গোধূলিও নয়, শহুরে সন্ধে, ভিড় ঠেলে ঠেলে আসা

ঝুলকালি মাখা ধোঁয়াটে নগরী, পদে পদে পিছু টান

তবু সেই দ্বীপ,দু’ চোখের দ্যুতি, এসেছি তোমার কাছে

প্রতিবার দেখা, কিছু নীরবতা, প্রথম দেখার মতো!

**********
No Review
Related Books
Loading books…