
নীলুবাবু বলে শোনো নেয়ামৎ দর্জি

রবীন্দ্রনাথ ঠাকুর
নীলুবাবু বলে, “শোনো
নেয়ামৎ দর্জি,
পুরোনো ফ্যাশানটাতে
নয় মোর মর্জি।’
শুনে নিয়ামৎ মিঞা যতনে পঁচিশটে
সম্মুখে ছিদ্র, বোতাম দিল পৃষ্ঠে।
লাফ দিয়ে বলে নীলু, “এ কী আশ্চর্যি!’
ঘরের গৃহিণী কয়, “রয় না তো ধর্যি।’
**********
No Review
Related Books
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
ত্যাগরবীন্দ্রনাথ ঠাকুর
বউ নিয়ে লেগে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
সংসার সাজায়ে তুমি আছিলে রমণীরবীন্দ্রনাথ ঠাকুর
রানী, তোর ঠোঁট দুটি মিঠিরবীন্দ্রনাথ ঠাকুর
নলিনীরবীন্দ্রনাথ ঠাকুর
জান তুমি রাত্তিরেরবীন্দ্রনাথ ঠাকুর