নিখিল আমার ভাই

নিখিল আমার ভাই

জীবনানন্দ দাশ

নিখিল আমার ভাই

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

নিখিল আমার ভাই,

-কীটের বুকেতে যেই ব্যথা জাগে আমি সে বেদনা পাই;

যে প্রাণ গুমরি কাঁদিছে নিরালা শুনি যেন তার ধ্বনি,

কোন্‌ ফণী যেন আকাশে বাতাসে তোলে বিষ গরজনি!

কী যেন যাতনা মাটির বুকেতে আনিবার ওঠে রণি,

আমার শস্য-স্বর্ণসরা নিমেষে হযে যে ছাই!

সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই।


আকাশ হতেছে কালো

কাহাদের যেন ছায়াপাতে হায়, নিভে যায় রাঙা আলো...

**********
No Review
Related Books