দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে

দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে

জীবনানন্দ দাশ

দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Posted byশেষ নগরী21-May-2025

Change color


দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এ বাঙালির মন

আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে

অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে

তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন

মউরীর মৃদু গন্ধে ভরে রবে, — কিশোরীর স্তন

প্রথম জননী হয়ে যেমন নরম দুধে গলে

পৃথিবীর সব দেশে–সব চেয়ে ঢের দূর নক্ষত্রের তলে

সব পথে এই সব শানি — আছে: ঘাস — চোখ — শাদা হাত — স্তন...

**********
No Review