
তোমার কাছে এ বর মাগি

রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার কাছে এ বর মাগি
মরণ হতে যেন জাগি
গানের সুরে।
যেমনি নয়ন মেলি, যেন
মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় না পূরে
গানের সুরে।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে
গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়-মাঝে বেড়ায় ঘুরে
গানের সুরে।
**********
No Review
Related Books
তোমারি রাগিনী জীবনকুঞ্জেরবীন্দ্রনাথ ঠাকুর
আজি প্রভাতেও শ্রান্ত নয়নেরবীন্দ্রনাথ ঠাকুর
সুখী প্রাণরবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
কোন্ বরতা পাঠালে মোর পরানেরবীন্দ্রনাথ ঠাকুর
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণেরবীন্দ্রনাথ ঠাকুর
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণেরবীন্দ্রনাথ ঠাকুর