Home
তুমি যে কাজ করছ আমায় সেই কাজে কি লাগাবে না

তুমি যে কাজ করছ আমায় সেই কাজে ...

রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে কাজ করছ আমায় সেই কাজে কি লাগাবে না

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color

তুমি যে কাজ করছ, আমায়

সেই কাজে কি লাগাবে না।

কাজের দিনে আমায় তুমি

আপন হাতে জাগাবে না?

ভালোমন্দ ওঠাপড়ায়

বিশ্বশালার ভাঙাগড়ায়

তোমার পাশে দাঁড়িয়ে যেন

তোমার সাথে হয় গো চেনা।

ভেবেছিলেম বিজন ছায়ায়

নাই যেখানে আনাগোনা,

সন্ধ্যাবেলায় তোমায় আমায়

সেথায় হবে জানাশোনা।

অন্ধকারে একা একা

সে দেখা যে স্বপ্ন দেখা,

ডাকো তোমার হাটের মাঝে

চলছে যেথায় বেচাকেনা।



**********
No Review
Related Books
Loading books…