
তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার

রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার
ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার
সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে
অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে।
জীবন সার্থক হবে তবে।
চিরদিন
জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলাবিহীন।
ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত
পৃথিবীর কারো কাছে। শুভচেষ্টা যত
কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে
আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে...
**********
No Review
Related Books
তোমার পতাকা যারে দাওরবীন্দ্রনাথ ঠাকুর
না গণি মনের ক্ষতি ধনের ক্ষতিতেরবীন্দ্রনাথ ঠাকুর
যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানেরবীন্দ্রনাথ ঠাকুর
এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাকরবীন্দ্রনাথ ঠাকুর
সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগিরবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনারবীন্দ্রনাথ ঠাকুর
দীপশিল্পীরবীন্দ্রনাথ ঠাকুর