গ্রীষ্ম

গ্রীষ্ম

সুকুমার রায়

গ্রীষ্ম

Books Pointer Iconসুকুমার রায়
Books Pointer Iconpoetry

Posted byসোনার তরী24-Jul-2026

Change color

সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্রবেশে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে। তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাত্‌ল তপন নাচল পবন। রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলে স্থলে। ফেল্‌ছে আকাশ তপ্ত নিশাস ছুটছে বাতাস ঝলসিয়ে ঘাস, ফুলের বিতান শুকনো শ্মশান যায় বুঝি প্রাণ হায় ভগবান। দারুণ তৃষায় ফিরছে সবায় জল নাহি পায় হায় কি উপায়, তাপের চোটে কথা না ফোটে হাঁপিয়ে ওঠে ঘর্ম ছোটে। বৈশাখী ঝড় বাধায় রগড় কর...
**********
No Review
Related Books