
গভীর গভীরতম হৃদয়প্রদেশে

রবীন্দ্রনাথ ঠাকুর
১
গভীর গভীরতম হৃদয়প্রদেশে,
নিভৃত নিরালা ঠাঁই, লেশমাত্র আলো নাই,
লুকানো এ প্রেমসাধ গোপনে নিবসে,
শুদ্ধ যবে ভালোবাসা নয়নে তোমার,
ঈষৎ প্রদীপ্ত হয়, উচ্ছ্বসয়ে এ-হৃদয়,
ভয়ে ভয়ে জড়সড় তখনি আবার।
২
শূন্য এই মরমের সমাধি-গহ্বরে,
জ্বলিছে এ প্রেমশিখা চিরকাল-তরে,
কেহ না দেখিতে পায়, থেকেও না থাকা প্রায়,
নিভিবারও নাম নাই নিরাশার ঘোরে...
**********
No Review
Related Books
প্রলয়শিখাকাজী নজরুল ইসলাম
মাকাজী নজরুল ইসলাম
মাকাজী নজরুল ইসলাম
ভিক্ষুরবীন্দ্রনাথ ঠাকুর
মদনভস্মের পূর্বেরবীন্দ্রনাথ ঠাকুর
সুখের বিলাপরবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদিনি রাতেকাজী নজরুল ইসলাম