Home
খেলা

খেলা

রবীন্দ্রনাথ ঠাকুর

খেলা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


হোক খেলা , এ খেলায় যোগ দিতে হবে

আনন্দকল্লোলাকুল নিখিলের সনে ।

সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে

আপনার অন্তরের অন্ধকার কোণে!

জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে

অনন্ত কালের কোলে , গগনপ্রাঙ্গণে —

যত জান মনে কর কিছুই জান না ।

বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি

বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা

তোমারে দিয়াছে মাতা ; হয় যদি ধূলি

হোক ধূলি , এ ধূলির কোথায় তুলনা!

থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা —

কেমনে মানুষ হবে না করিলে খেলা!



**********
No Review
Related Books
Loading books…