
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির

রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
পাঁচ বোন থাকে কাল্নায়,
শাড়িগুলো তারা উনুনে বিছায়,
হাঁড়িগুলো রাখে আল্নায়।
কোনো দোষ পাছে ধরে নিন্দুকে
নিজে থাকে তারা লোহাসিন্দুকে,
টাকাকড়িগুলো হাওয়া খাবে ব’লে
রেখে দেয় খোলা জাল্নায়–
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে,
চুন দেয় তারা ডাল্নায়।
**********
No Review
Related Books
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
কৃষাণী দুই মেয়েজসীম উদ্দীন
খোসমানীজসীম উদ্দীন
খোসমানীজসীম উদ্দীন
কাতুকুতু বুড়োসুকুমার রায়
শিকড়ে বিপুল ক্ষুধাতসলিমা নাসরিন
অশ্বত্থ বটের পথেজীবনানন্দ দাশ