
ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল

রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| poetry |
Posted byশ্রেয়া বিশ্বাস22-Apr-2025
Change color
ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এল,
বিদায়দিনের-পরে আবরণ ফেলো
অপ্রগল্ভ সূর্যাস্ত-আভার;
সময় যাবার
শান্ত হোক, স্তব্ধ হোক, স্মরণসভার সমারোহ
না রচুক শোকের সম্মোহ।
বনশ্রেণী প্রস্থানের দ্বারে
ধরণীর শান্তিমন্ত্র দিক মৌন পল্লবসম্ভারে।
নামিয়া আসুক ধীরে রাত্রির নিঃশব্দ আশীর্বাদ,
সপ্তর্ষির জ্যোতির প্রসাদ।
**********
No Review
Related Books
ধীরে সন্ধ্যা আসেরবীন্দ্রনাথ ঠাকুর
শেষ চুম্বনরবীন্দ্রনাথ ঠাকুর
বহুরে যা এক করে বিচিত্রেরে করে যা সরসরবীন্দ্রনাথ ঠাকুর
সিয়াম – ২রবীন্দ্রনাথ ঠাকুর
ভক্ত করিছে প্রভুর চরণেরবীন্দ্রনাথ ঠাকুর
একা ব’সে সংসারের প্রান্ত জানালায়রবীন্দ্রনাথ ঠাকুর
গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথারবীন্দ্রনাথ ঠাকুর