কেন মার  সিঁধকাটা ধূর্তে

কেন মার সিঁধকাটা ধূর্তে

রবীন্দ্রনাথ ঠাকুর

কেন মার সিঁধকাটা ধূর্তে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


কেন মার’ সিঁধ-কাটা ধূর্তে।

কাজ ওর দেয়ালটা খুঁড়তে।

তোমার পকেটটাকে করেছ কি ডোবা হে–

চিরদিন বহমান অর্থের প্রবাহে

বাধা দেবে অপরের পকেটটি পূরতে?

আর, যত নীতিকথা সে তো ওর চেনা না–

ওর কাছে অর্থনীতিটা নয় জেনানা;

বন্ধ ধনেরে তাই দেয় সদা ঘুরতে,

হেথা হতে হোথা তারে চালায় মুহূর্তে।



**********
No Review
Related Books
বাঁধা দিলে বাধবে লড়াইরবীন্দ্রনাথ ঠাকুর
পাবনায় বাড়ি হবেরবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদিরবীন্দ্রনাথ ঠাকুর
সংবাদ মূলত কবিতানবারুণ ভট্টাচার্য
ওরে ভীরু তোমার হাতেরবীন্দ্রনাথ ঠাকুর
ওরে ভীরু তোমার হাতেরবীন্দ্রনাথ ঠাকুর
কেমন করে এমন বাধা ক্ষয় হবেরবীন্দ্রনাথ ঠাকুর