এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার

রবীন্দ্রনাথ ঠাকুর
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| poetry |
Posted byশ্রেয়া বিশ্বাস19-Apr-2025
Change color
এ দিন আজি কোন্ ঘরে গো
খুলে দিল দ্বার।
আজি প্রাতে সূর্য ওঠা
সফল হল কার।
কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে।
উষা কাহার আশিস বহি
হল আঁধার পার।
বনে বনে ফুল ফুটেছে,
দোলে নবীন পাতা–
কার হৃদয়ের মাঝে হল
তাদের মালা গাঁথা।
বহুযুগের উপহারে
বরণ করি নিল কারে।
কার জীবনে প্রভাত আজি
ঘোচায় অন্ধকার।
**********
No Review
Related Books
আজি প্রভাতেও শ্রান্ত নয়নেরবীন্দ্রনাথ ঠাকুর
মরিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
কোন্ বরতা পাঠালে মোর পরানেরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর