Home
উত্তর নেই

উত্তর নেই

সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর নেই

সুনীল গঙ্গোপাধ্যায়
poetry

Posted byবেলা 22-May-2025

Change color

উত্তর নেই


আমি এখন কী করব, বলতে পারেন?

শুনিনি, শুনতে চাই না, তার চেয়ে বরং

শীতকালের বৃষ্টি

আমি এখন কী করব, বলতে পারেন?

না শুনব না, শুনব না বরং একটা গান

কিংবা একলা সঙ্গমের সময় যেমন জোর করে ছবি

ফোটাতে হয় কোনো লাস্যময়ীর

আমি এখন কী করব, বলতে পারেন?

চোখ বন্ধ করা যায়, কিন্তু কান বন্ধ করা যায় না কেন?

প্রত্যেকবারই এই মিনমিনে কাতর প্রশ্নটা স্বরতরঙ্গ বাড়াচ্ছে

এবারে বজ্র গর্জনের মতন, সারা আকাশ জুড়ে

আর তো কোনো উপায় নেই, আমিও তবে গলা

মিলিয়ে দিচ্ছি

আমি এখন কী করব, বলতে পারেন?

**********
No Review
Related Books
Loading books…