ইহাদেরি কানে

ইহাদেরি কানে

জীবনানন্দ দাশ

ইহাদেরি কানে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

 অনেক কবিতা লিখে চলে গেলো যুবকের দল;

পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে

     শুনিল আধেক কথা — এই সব বধির নিশ্চল

সোনার পিত্তল মূর্তি : তবু, আহা, ইহাদেরই কানে

অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেলো যুবকের দল:

একবার নক্ষত্রের পানে চেয়ে — একবার বেদনার পানে।

**********
No Review
Related Books