ইন্দু প্রয়াণ

ইন্দু প্রয়াণ

কাজী নজরুল ইসলাম

ইন্দু প্রয়াণ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconpoetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

(কবি শরদিন্দু রায়ের অকালমৃত্যু উপলক্ষ্যে)

বাঁশির দেবতা! লভিয়াছ তুমি হাসির অমর-লোক,

হেথা মর-লোকে দুঃখী মানব করিতেছি মোরা শোক!

অমৃত-পাথারে ডুব দিলে তুমি ক্ষীরোদ-শয়ন লভি,

অনৃতের শিশু মোরা কেঁদে বলি, মরিয়াছ তুমি কবি!

হাসির ঝঞ্ঝা লুটায়ে পড়েছে নিদাঘের হাহাকারে,

মোরা কেঁদে বলি, কবি খোয়া গেছে অস্ত-খেয়ার পারে!


আগুন-শিখায় মিশেছে তোমার ফাগুন-জাগানো হ...