
ইদিলপুরেতে বাস নরহরি শর্মা

রবীন্দ্রনাথ ঠাকুর
ইদিলপুরেতে বাস নরহরি শর্মা,
হঠাৎ খেয়াল গেল যাবেই সে বর্মা।
দেখবে-শুনবে কে যে তাই নিয়ে ভাবনা,
রাঁধবে বাড়বে, দেবে গোরুটাকে জাবনা–
সহধর্মিণী নেই, খোঁজে সহধর্মা।
গেল তাই খণ্ডালা, গেল তাই অণ্ডালে,
মহা রেগে গাল দেয় রেলগাড়ি-চণ্ডালে,
সাথি খুঁজে সে বেচারা কী গলদ্ঘর্মা–
বিস্তর ভেবে শেষে গেল সে কোডর্মা।
**********
No Review
Related Books
পাগল হইয়া বনে বনে ফিরিরবীন্দ্রনাথ ঠাকুর
এ নদীর কলধ্বনি যেথায় বাজে নারবীন্দ্রনাথ ঠাকুর
লক্ষ্যশূন্যরবীন্দ্রনাথ ঠাকুর
ঝিনেদার জ্ঞাদনাররবীন্দ্রনাথ ঠাকুর
তখন নিশীথরাত্রি গেলে ঘর হতেরবীন্দ্রনাথ ঠাকুর
তোমারে পাছে সহজে বুঝিরবীন্দ্রনাথ ঠাকুর
ছুটিরবীন্দ্রনাথ ঠাকুর