আমার বোঝা এতই করি ভারী

আমার বোঝা এতই করি ভারী

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বোঝা এতই করি ভারী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


আমার বোঝা এতই করি ভারী–

তোমার ভার যে বইতে নাহি পারি।

আমারি নাম সকল গায়ে লিখা,

হয় নি পরা তব নামের টিকা–

তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী।

আমার ঘরে আমিই শুধু থাকি,

তোমার ঘরে লও আমারে ডাকি।

বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে

তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে–

সব যেন মোর তোমার কাছে হারি।

**********
No Review
Related Books
তোমার দুয়ার খোলার ধ্বনিরবীন্দ্রনাথ ঠাকুর
ব্যথার বেশে এল আমার দ্বারেরবীন্দ্রনাথ ঠাকুর
তোমার কাছে চাই নে আমি অবসররবীন্দ্রনাথ ঠাকুর
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর
ঘাটে বসে আছি আনমনারবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিদানজসীম উদ্দীন