আমাকে তুমি

আমাকে তুমি

জীবনানন্দ দাশ

আমাকে তুমি

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

আমাকে


তুমি দেখিয়েছিলে একদিন :


মস্ত বড় ময়দান — দেবদারু পামের নিবিড় মাথা — মাইলের পর মাইল;


দুপুরবেলার জনবিরল গভীর বাতাস


দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়;


জোয়ারের মতো ফিরে আসে আবার;


জানালায় জানালায় অনেক ক্ষণ ধরে কথা বলে:


পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশ ...

**********
No Review
Related Books