
আমরা তিনজন আবছায়া পিরানদেল্লোর...
বুদ্ধদেব বসু
আমরা তিনজন আবছায়া পিরানদেল্লোর গল্প ছায়া কালো কালো ছোটগল্প তিথিডোর উনি বোদলেয়ার: তাঁর কবিতা
| বুদ্ধদেব বসু | |
| poetry |
Posted byশিক্ষা সাথী05-Feb-2026
Change color
আমি যেন রাজা, যার সারা দেশ বৃষ্টিতে মলিন,
ধনবান, নষ্টশক্তি,যুবা, তবু অতীব প্রবীণ,
শিক্ষকের নমস্কার প্রত্যেহ যে দূরে ঠেলে রেখে
শিকারি কুকুর নিয়ে ক্লান্ত করে নিজেই নিজেকেই
কিছুই দেয় না সুখ-না মৃগয়া, না শ্যেনচালন,
না তার অলিন্দতলে মৃতপায় তারই প্রজাগন!
মনঃপূত বিদূষক প্রহসনে যত গান গাঁথে
আনত ললাট থেকে রোগচ্ছায়া পারে নাসরাতে;
ফুলচিহ্ন আঁকা তার শয্যা, তাও নেয় রুপান্তর
কবরে, এবং যার সাধনায় রাজারা সুন্দর,
জানে না সে-মেয়েরাও, লজ্জাহীন কোন প্রসাধনে
আমোদ ফোটানো যায় এ-তরুণ কঙ্কালের মনে।
করেন কাঞ্চনসৃষ্টি, সে-মুনিরও মেলেনি সন্ধান
কোন বিষময় দ্রব্যে অহোরাত্রি নষ্ট তার প্রাণ।
এমন কী রক্তস্নান, লিপ্ত যাতে সব ইতিহাস,
পুরাতনী রোমকের, অর্বাচীন দস্যুর বিলাস,
তাও এই মূঢ় শবে তাপলেপ পারে না জোগাতে,
লিথির সবুজ স্রোত-রক্ত নয়-বহে যেশিরাতে।
গর্জনে বধির করে রাজপথে বেগ ওঠে দুলে ।
কৃশতনু, দীর্ঘকায়, ঘন কালো বসনে সংবৃত,
চলে নারী, শোকের সম্পদে এক সম্রাজ্ঞীর মতো,
মহিমামন্থর হাতে ঘাঘরার প্রান্তটুকু তুলে –
সাবলীল, শোভমান, ভাস্করিত কপোল, চিবুক ।
আর আমি – আমি তার চক্ষু থেকে, যেখানে পিঙ্গল
আকাশে ঝড়ের বীজ বেড়ে ওঠে, পান করি, কম্পিতবিহবল
মোহময় কোমলতা, আর এক মর্মঘাতী সুখ ।
রশ্মি জ্বলে… রাত্রি ফের ! মায়াবিনী, কোথায় লুকোলে ?
আমাকে নতুন জন্ম দিলো যার দৃষ্টির প্রতিভা –
আর কি হবে না দেখা ত্রিকালের সমাপ্তি না হলে ?
অন্য কোথা, বহু দুরে ! অসম্ভব ! নেই আর সময় বুঝি বা !
পরস্পর – অজ্ঞতায় সরে যাই – আমারই যদিও
কথা ছিলো তোমাকে ভালোবাসার, জানোতা তুমিও !
লাল চুলের, ফর্সা, একমুঠো
বালিকা, তোর ঘাঘরা – ভরা ফুটো
দেখায় তোকে অকিঞ্চন অতি
এবং রূপবতী ।
স্বাস্থ্যহীন তরুন তনু তোর
ছুলির দাগে চোখে লাগায় ঘোর,
আমাকে দেয় মধুরতার ছবি –
আমি গরিব কবি ।
কাঠের জুতোর গরবে তোর, মানি,
লজ্জা পায় উপন্যাসের রানী ;
চলুন তিনি কিংখাবের জুতোয় ; –
ভঙ্গি তোকে জিতোয় ।
ন্যাকড়া – কানি ঢাকে না তোর লাজ ;
তার বদলে দরবারি এক সাজ
নিস্বনিত লম্বা ভাঁজে – ভাঁজে
পড়ুক পায়ের খাঁজে ;
রন্ধ্রময়, ছিন্ন মোজা জোড়া,
তার বদলে সোনার এক ছোরা
জঙ্ঘা তোর যেন মোহন রেখায়
লম্পটেরে দেখায়;
হালকা গেরো উন্মোচন করুক
দুটি চোখের মতো রে তোর বুক
দীপ্তিময় – লাবণ্যের চাপে
আমরা জ্বলি পাপে;
নির্বাসনের সময় বাহুযুগল
যেন অনেক আরজিতে হয় উতল,
ফিরিয়ে দিতে না যেন হয় ভুল
দুর্জনের আঙুল,
যত সনেট লিখে গেছেন বেলো,
বাছাই – করা মুক্তো ঝলোমলো,
বান্দারা তোর বন্দনাতে দান
দিক না অফুরান,
হতচ্ছাড়া কবির দল, খাতায়
নামটি তোর লিখুক প্রথম পাতায়,
কুড়িয়ে নিতে খুঁজুক ছলছুতো
সিঁড়ির চটিজুতো ;-
চটি তো নয়, কোমল এক নীড়,
তার লোভে যে বেয়ারাগুলোর ভিড়,
আড়ি পাতেন ওমরাহেরা নাচার,
এবং অনেক রঁসার !
ফুলের চেয়ে আরো অনেক বেশি
শয্যা তোর চুমোয় মেশামেশি,
তোর ক্ষমতার বিপুল পরিমানে
ভালোয়া হার মানে !
অবশ্য তুই এখন ভিখারিনী
ঐ যেখানে চলছে বিকিকিনি,
হাত বাড়িয়ে দাঁড়াস চৌকাঠে
শস্তা মালের হাটে ;
আহা রে তোর চক্ষু ভরে জ্বালায়
চোদ্দ আনা দামের মোতির মালায়,
সেটাও তোকে – মাপ করো গো মিতে –
পারি না আজ দিতে ।
তাহলে তুই এমনি চলে যা রে,
বিনা সাজে, গন্ধে, অলংকারে,
শীর্ণ দেহে নগ্নতাই শুধু
সাজাক তোকে বঁধু !
(জে. জি. এফ কে)
মারবো আমি তোকে, যেন কসাই,
ঘৃনার লেশ নেই, শূন্য মন,
কিংবা শিলাতটে মুশা যেমন !
তাহলে আখি তোর যদি খসায়
আমার সাহারার সান্ত্বনাতে
দু:খধারা এক উচ্ছ্বসিত; –
আমার অভিলাষ, আশায় স্ফীত
সে – লোনা জলে পারে ভাসতে যাতে
নোঙর- তুলে- নেয়া তরী যেমন ।
মাতাল এ হৃদয়ে কান্না তোর
শব্দ তুলে করে দিক বিভোর,
ঢাকের নাদে যেন আক্রমন !
নই কি আমি এই দিব্য গানে
স্বরের অন্বয়ে এক বেসুর,
যেহেতু ব্যঙ্গের মুঠি চতুর
আমার সত্তারে নিত্য হানে ?
আমারই কন্ঠ সে – কি জঞ্জাল !
আমারই কালো বিষ রক্তে মাতে !
আমি সে – উৎকট মুকুর, যাতে
আপন মুখ দ্যাখে সে – দজ্জাল !
আমিই চাকা, দেহ আমারই দলি !
আঘাত আমি, আর ছুরিকা লাল !
চপেটাঘাত, আর খিন্ন গাল !
আমিই জল্লাদ, আমিই বলি ।
ছন্নছাড়া আমি শূন্যবাসী
আপন হৃদয়ের রক্ত গিলে,
কখনো প্রীত হতে শিখিনি বলে
আমার আছে শুধু অট্টহাসি ।
এমন মানুষ কে আছে, বুকের তলে
না পোষে হলদে সাপের তীব্র ফণা
মসনদে বসে অনবরত যে বলে:
‘ আমি রাজি’, আর উত্তরে ‘পারবো না!’
কিন্নর, পরি, অস্পরীদের স্তব্ধ
নয়নে তোমার নয়ন করো নিবদ্ধ,
বিষদাত বলে : ‘মন দাও কর্তব্যে !’
গাছে ঢালো জল, সন্তানে দাও জন্ম,
গড়ো কবিতায়, মর্মরে কারুকর্ম,
সে বলের : ‘হয়তো আজকেই তুমি মরবে!’
মানুষ যতই ভাবুক. করুক চেষ্টা,
মেলে না জীবনে এমন কোনো মুহূর্ত
মানতে যখন না হয় – দারুন ধূর্ত
এই অসহ্য সর্পই উপদেষ্টা ।
উদ্ধত বেগে, পাংশু আলোর তলে,
চেচিয়ে, পেচিয়ে অকারণ অভিযাত্রী,
মত্ত জীবন নেচে – নেচে ছুটে চলে ।
তারপর, যেন রতিবিলাসিনী রাত্রি
দিকমন্ডলে উঠে এসে, দেয় মুছে
এমনকি উন্মুখর বুভুক্ষারে,
সে – নীরবতায় লজ্জা ও যায় ঘুচে –
তখন কবির মনে হয় :’ এই বারে
আত্মা আমার বিশ্রামে পায় যত্ন,
ক্লান্ত পাজর কাতর মিনতি করে ;
হৃদয়ে আমার শত বিষন্ন স্বপ্ন !
তবে ফিরে যাই, শিথিল শয্যা পরে
অন্ধকারের পর্দা জড়ানো ঘরে
শুশ্রূষাময় কালিমায় হই মগ্ন !’
কবরের মতো গভীর ডিভানে লুটিয়ে
মৃদু বাসে ভরা রবে আমাদের শয্যা,
সুন্দরতর দুর আকাশেরে ফুটিয়ে
দেয়ালের তাকে অদ্ভুত ফুলসজ্জা ।
যুগল হৃদয়, চরম দহনে গলিত,
বিশাল যুগল- মশালের উল্লাসে
হবে মুখোমুখি – দর্পনে প্রতিফলিত
যুগ্ম প্রানের ভাস্বর উদ্ভাসে ।
গোলাপি এবং মায়াবী নীলের সৃষ্টি
এক সন্ধ্যায় মিলবে দুয়ের দৃষ্টি,
যেন বিদায়ের দীর্ণ দীর্ঘশ্বাস ;
পরে, দ্বার খুলে, মলিন মুকুরে রাঙাবে
এক দেবদূত, সুখী ও সবিশ্বাস ;
আমাদের মৃত আগুনের ঘুম&