Home
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

রবীন্দ্রনাথ ঠাকুর

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color


আবার যদি ইচ্ছা কর

আবার আসি ফিরে

দুঃখসুখের-ঢেউ-খেলানো

এই সাগরের তীরে।

আবার জলে ভাসাই ভেলা,

ধুলার ‘পরে করি খেলা,

হাসির মায়ামৃগীর পিছে

ভাসি নয়ন-নীরে।

কাঁটার পথে আঁধার রাতে

আবার যাত্রা করি–

আঘাত খেয়ে বাঁচি কিম্বা

আঘাত খেয়ে মরি।

আবার তুমি ছদ্মবেশে

আমার সাথে খেলাও হেসে,

নূতন প্রেমে ভালোবাসি

আবার ধরণীরে।




**********
No Review
Related Books
Loading books…