
আদর ক’রে মেয়ের নাম

রবীন্দ্রনাথ ঠাকুর
আদর ক’রে মেয়ের নাম
রেখেছে ক্যালিফর্নিয়া,
গরম হল বিয়ের হাট
ঐ মেয়েরই দর নিয়া।
মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে
পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্স্ নামে,
শাশুড়ি বুড়ি ভীষণ খুশি
নামজাদা সে বর নিয়া–
ভাটের দল চেঁচিয়ে মরে
নামের গুণ বর্ণিয়া।
**********
No Review
Related Books
/poetry/quote-song-poemমেঘ বালিকা
জমল সতেরো টাকারবীন্দ্রনাথ ঠাকুর
মামার বাড়িজসীম উদ্দীন
ঝিনেদার জ্ঞাদনাররবীন্দ্রনাথ ঠাকুর
বিদেশী ফুলের গুচ্ছ – ৯রবীন্দ্রনাথ ঠাকুর
যখনি যেমনি হোক জিতেনের মর্জিরবীন্দ্রনাথ ঠাকুর
বিদ্ধি ভক্ষণভারতচন্দ্র রায়গুণাকর