Home
আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

রবীন্দ্রনাথ ঠাকুর

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color


আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে।

ঘন সৌরভমন্থর পবনে জাগে কে জাগে।

কত নীরব বিহঙ্গ-কুলায়ে

মোহন অঙ্গুলি বুলায়ে জাগে কে জাগে।

কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে কে জাগে।

এই অপার অম্বর-পাথারে

স্তম্ভিত গম্ভীর আঁধারে জাগে কে জাগে।

মম গম্ভীর অন্তর-বেদনে জাগে কে জাগে।



**********
No Review
Related Books
Loading books…