অনুপম ত্রিবেদী

অনুপম ত্রিবেদী

জীবনানন্দ দাশ

অনুপম ত্রিবেদী

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

এখন শীতের রাতে অনুপম ত্রিবেদীর মুখ জেগে ওঠে।

যদিও সে নেই আজ পৃথিবীর বড়ো গোল পেটের ভিতরে

সশরীরে; টেবিলের অন্ধকারে তবু এই শীতের স্তব্ধতা

এক পৃথিবীর মৃত জীবিতের ভিড়ে সেই স্মরণীয় মানুষের কথা

হৃদয়ে জাগায়ে যায়; টেবিলে বইয়ের স্তুপ দেখে মনে হয়

যদিও প্লেটোর থেকে রবি ফ্রয়েড নিজ নিজ চিন্তার বিষয়

পরিশেষ করে দিয়ে শিশিরের বালাপোশে অপরূপ শীতে

এখন ঘুমায়ে আছে—তাহাদের...

**********
No Review
Related Books